খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মুন্সীগঞ্জে হত্যা লুটপাট ও অস্ত্র সহ একাধিক মামলার চিহ্নিত সন্ত্রাসী বিএনপিতে যোগদান জনমনে আতঙ্ক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে হত্যা লুটপাট ও অস্ত্র সহ একাধিক মামলার চিহ্নিত সন্ত্রাসী বিএনপিতে যোগদান জনমনে আতঙ্ক

মুন্সীগঞ্জে স্বৈরাচার আওয়ামী লীগ নেতা, ইউপি চেয়ারম্যানে ও হত্যা,অস্ত্রসহ একাধিক মামলার চিহ্নিত সন্ত্রাসী ইকরাম হোসেন বিএনপিতে যোগদানের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনাটিকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়নে চরম আতঙ্ক ছড়িয়ে পরেছে। এই যোগদানের সাথে মোল্লাকান্দির চিহ্নিত সন্ত্রাসী হত্যা লুটপাট ও অস্ত্র সহ একাধিক মামলার আসামী ইকরামকে দেখা গেছে। ফলে আতঙ্ক ছড়িয়ে পরেছে মোল্লাকান্দি ইউনিয়নের সর্বত্র।

জানা গেছে, বিগত স্বৈরাচার আওয়ামী লীগ নেতা ও মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিপন পাটোয়ারী আস্থাভাজন হিসাবে সকল সন্ত্রাসী কর্মকান্ডের মূলহোতা হত্যা লুটপাট ও অস্ত্র সহ একাধিক মামলার চিহৃিত সন্ত্রাসী ইকরামকে সাথে নিয়ে জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহমেদের হাতে ফুলের তোড়া দিয়ে গত (শনিবার ১১ এপ্রিল) বিএনপিতে যোগদান করেছেন রিপন পাটোয়ারী । বিএনপিতে যোগদান কালে তোলা ছবিতে মোল্লাকান্দির চিহ্নিত সন্ত্রাসী ইকরামকে দেখা গেছে। এতে করে মোল্লাকান্দি ইউনিয়নের সর্বস্থারের মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে বিএনপিতে যোগদানের পরপরই মোল্লাকান্দি ইউনিয়ন জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে ইতিমধ্যে কায়েকজনকে মারধর ও বাড়িঘরে লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে ইকরাম ও তার বাহিনীর সদস্যরা । তার মধ্যে গত (সোমবার ও মঙ্গলবার ১৩ এবং ১৪ এপ্রিল) ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারীর প্রতিপক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার বসতবাড়ি, মুন্সীকান্দি গ্রামের শওকত দেওয়ান ও মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামের রোমান দেওয়ানের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে৷

উল্লেখ্য শওকত দেওয়ান ও রোমান দেওয়ান সাবেক ইউপি চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার সর্মথক এবং আত্মীয়। এ বিষয়ে রোমান দেওয়ানের স্ত্রী স্কুল শিক্ষিকা শান্তা আক্তার জানান, রোমান দেওয়ানের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের বিষয়ে কোনরুপ মামলা বা আইনি সহায়তা নেয়ার চেষ্টা করা হলে সবাইকে হত্যার হুমকি দিয়ে গেছেন হামলাকারী সন্ত্রাসী ইকরাম ও তার বাহিনীর সদস্যরা।
বিষয়টি এখন টক অফ দা টাউনে পরিনিত হয়েছে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।