খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চমেকে শহীদ আবিদ হত্যা : অভিযুক্তরা কে কোথায়

খান আহমেদ ইফতেখার, মেডিকেল ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১:৩৯ অপরাহ্ণ
চমেকে শহীদ আবিদ হত্যা : অভিযুক্তরা কে কোথায়

২০১১ সালের ২১ অক্টোবরে চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ছাত্রদল নেতা আবিদুর রহমানকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। তার হত্যায় তৎকালীন চমেক ছাত্রলীগ সদস্যরা জড়িত থাকলেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মামলা থেকে অব্যাহতি পায়। উক্ত হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে খালাস পাওয়া ১২ জনকে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কিন্তু ৫ই আগষ্টের পর থেকে ০৯ মাস অতিবাহিত হলেও আবিদের খুনিদের অনেকেই সগৌরবে বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) এ কর্মরত রয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসক বৃন্দ এবং শহীদ আবিদ এর পরিবার বিএমইউতে স্মারক লিপি দিতে যায় গত ৩/০৪/২৫ তারিখে। সেখানে আবিদের খুনীদের অন্যতম সহযোগী এবং নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি ডা. ওমর ফারুক যিনি জুলাই অভ্যুত্থানের ৪ আগষ্ট তৎকালীন বিএসএমএমইউ এ গাড়িতে আগুনে পোড়ানোর মামলার অভিযুক্ত আসামীকে সামনে পেয়ে উত্তেজনা তৈরি হয়।

তখন তাকে পুলিশে সোপর্দ করার কথা বললেও সে পালিয়ে যেতে চায়। সেখানে উপস্থিত সাধারন জনগণের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। চমেক সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী আবিদ হত্যার সুষ্ঠু বিচার চায়।

এছাড়াও অভিযুক্ত ১২ জন হলেন ডা. মফিজুর রহমান জুম্মা, ডা. সোহেল পারভেজ সুমন, ডা. বিজয় সরকার, ডা. হিমেল চাকমা, ডা. ফেরদৌস রাসেল, ডা. শান্ত দেবনাথ, ডা. মাহফুজুর রহমান, ডা. নাসিরুদ্দিন পাটোয়ারী, ডা. দেবাশীষ চক্রবর্তী, ডা. মোস্তফা কামাল, ডা. রাশেদুর রহমান সানি ও ডা. সালমান মাহমুদ রাফসান।

অভিযুক্ত ডা. মফিজুর রহমান জুম্মা এবং ডা. ফেরদৌস রাসেল আছেন ঢাকার মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের মেডিকেল অফিসার হিসেবে। ডা. সোহেল পারভেজ সুমন আছেন শ্যামলীর ঢাকা শিশু হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে। ডা. হিমেল চাকমা, ডা. নাসিরুদ্দিন পাটোয়ারী শুভ ও ডা. সালমান মাহমুদ রাফসান আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার হিসেবে।

ডা. মাহফুজুর রহমান ধিমান আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এমপিএইচ কোর্সে। ডা. শান্ত দেবনাথ আছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ডা. দেবাশীষ চক্রবর্তী আছেন অ্যানেসথেসিয়া ডিপার্টমেন্ট, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে। অন্য তিনজন ডা. বিজয় সরকার, ডা. রাশেদুর রহমান সানি ও ডা. মোস্তফা কামাল মামলা চলাকালেই দেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন বলে জানা যায়।

উল্লেখ্য, শহীদ আবিদকে ২০১১ সালের ১৯ অক্টোবর চমেকের প্রধান ছাত্রাবাসে দুপুর ২টা, সন্ধ্যা ৭টা ও রাত ১০টায় তিন দফা নির্যাতন করেছিলেন এই অভিযুক্ত ও ছাত্রলীগ নেতারা। নির্যাতনের পর চিকিৎসার সুযোগ না দিয়ে শহীদ আবিদকে তাঁর বোনের বাসায় পাঠিয়ে দেন গভীর রাতে। পরদিন তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০১১ সালের ২১ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে মারা যান আবিদুর রহমান। আবিদ তখন চমেকে ৫১তম ব্যাচে বিডিএস কোর্সে তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চমেক ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। শহীদ আবিদ কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর বড়ইতলী গ্রামের মৃত নুরুল কবির চৌধুরীর ছোট ছেলে।

গৌরীপুরের প্রাচীন নিদর্শন তালিকাভুক্ত ও পর্যটন কেন্দ্র গড়ার দাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

রায়হান উদ্দিন সরকার
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
গৌরীপুরের প্রাচীন নিদর্শন তালিকাভুক্ত ও পর্যটন কেন্দ্র গড়ার দাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার প্রাচীন নিদর্শন ও ঐতিহাসিক স্থাপনাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তির তালিকাভুক্ত করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে গৌরীপুর জমিদারবাড়ির ঐতিহাসিক প্রাচীন ভবন—বর্তমানে গৌরীপুর মহিলা কলেজ প্রাঙ্গণের সামনে—সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরি ও এসিক এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এবং ক্রিয়েটিভ এসোসিয়েশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

এর আগে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঐতিহাসিক ধান মহালস্থ ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরির মিলনায়তনে প্রাচীন নিদর্শন ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর ওপর ডিসপ্লে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

রবিবারের সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য দেন দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটির সভাপতি ও সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরির সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক মো. আনোয়ার হোসেন, গৌরীপুর উপজেলা বিএনপি কমিটির সদস্য ও উপজেলা শাখার ছাত্রদলের সাবেক আহবায়ক মীর হোসেন মিরন, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, সহ-সভাপতি মো. লুৎফর রহমান খান খোকন, সাবেক সভাপতি মহসিন মাহমুদ শাহ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল গফুর, সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম, সাংবাদিক সুপক রঞ্জন উকিল, সাংবাদিক মো. দিলীপ কুমার দাস এবং এসিক ইয়ুথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাদাৎ শাহ প্রমুখ।

 

বক্তারা বলেন, ময়মনসিংহের উত্তরের জনপদ গৌরীপুর রাজা-জমিদারদের স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক জনপদ। এখানে মুঘল, সুলতানি ও ব্রিটিশ আমলের বহু প্রাচীন নিদর্শন রয়েছে। রয়েছে ১২টি জমিদারবাড়ির ইতিহাস ও স্থাপত্যনিদর্শন, প্রাচীন মসজিদ, ঐতিহাসিক দীঘি, মন্দির, মধ্যযুগীয় মাজার, দুটি কেল্লা বা ফোর্টের ধ্বংসাবশেষ এবং ইতিহাসখ্যাত ব্যক্তিদের সমাধি।

 

এ ছাড়া পূর্ব বাংলার গীতিকায় সমৃদ্ধ বীরাঙ্গনা সখিনার ইতিহাস ও সমাধি এবং মুঘল আমলের খাজা উসমান খাঁর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কেল্লার নিদর্শনও গৌরীপুরের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ বলে বক্তারা উল্লেখ করেন।

 

তারা বলেন, এসব ঐতিহাসিক স্থাপনা ও প্রত্ননিদর্শন যথাযথভাবে সংরক্ষণ করা গেলে গৌরীপুরকে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য উপজেলার প্রাচীন নিদর্শনগুলো জরিপ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তির তালিকায় অন্তর্ভুক্ত, সংরক্ষণ ও পর্যটন অবকাঠামো উন্নয়নের দাবি জানান তারা।

 

স্মারকলিপি প্রদান

সমাবেশ শেষে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পার মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

 

স্মারকলিপিতে গৌরীপুরের প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনাগুলো চিহ্নিত করে তালিকাভুক্তি, সংরক্ষণ এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

 

আয়োজকদের প্রত্যাশা, সরকারি উদ্যোগ ও স্থানীয় মানুষের সম্মিলিত প্রচেষ্টায় গৌরীপুরের হারিয়ে যেতে বসা ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরা সম্ভব হবে।