খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

হজ্ব পালনে সৌদি যাচ্ছেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি

সৈয়দ আখলাক উদ্দিন, মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
হজ্ব পালনে সৌদি যাচ্ছেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি

পবিত্র মক্কায় বড় হজ্ব পালনে সৌদি যাচ্ছেন আগামী মঙ্গলবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা উপজেলার ঐতিহ্য বাহী মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি। সময় স্বল্পতা কারণে সকলের সাথে দেখা করতে পেরে রোববার মুড়ার বন্দ দরবার শরীফে নিজ বাড়ি থেকে বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে ঢাকা অবস্থান করবেন এবং সেখান থেকে আগামী মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৯ টায় সৌদি এয়ারলাইন্স যোগে ঢাকা থেকে সৌদি আরব পবিত্র মক্কায় আল্লাহর ঘর কাবার উদ্দেশ্যে বড় হজ্ব পালন করতে রওনা হবেন। পবিত্র মক্কায় বড় হজ্ব পালনে প্রায় দেড়মাস সেখানে অবস্থান করবেন। আগামী ২০ জুলাই দেশে ফিরবেন। তিনি হবিগঞ্জ বাসী সহ সারাদেশের মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের আশেকান ভক্তবৃন্দ মুরিদান ও আত্মীয় স্বজনদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন। মহান আল্লাহ যেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পবিত্র মক্কায় সফর সফল করেন। এজন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।