খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গাঙচিল প্রকাশন প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহম্মদের ৪৯তম মৃত্যুদিন উপলক্ষে স্মরণসভা

খান আখতার হোসেন, সাহিত্য ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ণ
গাঙচিল প্রকাশন প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহম্মদের ৪৯তম মৃত্যুদিন উপলক্ষে স্মরণসভা

গত ৩১ মে শনিবার রাজধানী ঢাকার মিরপরস্থ গাঙচিল কেন্দ্রীয় কার্যালয় মিনি মিলনায়তনে গাঙচিল প্রকাশন প্রতিষ্ঠাতা মরহুম মহিউদ্দিন আহম্মদের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী, মাইটিভির সাবেক মহাব্যবস্থাপক, অভিনেতা, কবি ও গাঙচিল কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান পলক রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, গাঙচিলের কেন্দ্রীয় কো-চেয়ারম্যান ও গাঙচিল ঢাকা বিভাগের সভাপতি কবি তন্ময় হারিস।

স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের সাবেক এরিয়া ম্যানেজার দেশবরেণ্য ছড়াশিল্পী গাঙচিল ঢাকা মহানগর উত্তরের সভাপতি গোলাম কুদ্দুস চঞ্চল, ঐক্যতান গ্রুপের প্রতিষ্ঠাতা কানাডা প্রবাসী গাঙচিল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব কবি লিজি রহমান।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন গাঙচিল মিরপুর শাখার সাধারণ সম্পাদক মতিয়ারা চৌধুরী মিনু, গাঙটিল ঢাকা মহানগর উত্তরের গ্রন্থাগার সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমা, গাঙচিল ঢাকা মহানগর উত্তরের আবৃত্তি সম্পাদক কবি শোভা চৌধুরী, গাঙচিল ঢাকা মহানগর সাংস্কৃতিক সম্পাদক মোঃ ফয়জুন ইসলাম, গাঙচিল ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল মনির, গাঙচিল ঢাকা মহানগর উত্তরের অর্থ সম্পাদক কাজী হেমায়েত হোসেন, গাঙচিল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-সম্পাদক আরিফুল রহমান, গাঙচিল ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি আবু জাহিদ সাদিক, গাঙচিল ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি এসএম গোলাম রসুল সহ আরো অনেক।

অনুষ্ঠানে মহিউদ্দিন আহম্মদের জীবনের বিভিন্ন দিক বক্তারা তুলে ধরেন। সামগ্রিক অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত পরিচালক, দৈনিক ঢাকার ডাক পত্রিকার ফিচার সম্পাদক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সিনিয়র সদস্য, চলচ্চিত্র নির্মাতা, গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ ও গাঙচিল বাংলাদেশের প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন এবং অনুষ্ঠানকে উপস্থাপনা করেন আবু জাহিদ সাদিক।

মরহুম মহিউদ্দিন আহম্মদের স্বরণসভায় দোয়া পর্বটি পরিচালনা করেন গোলাম কুদ্দুস চঞ্চল।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস