খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাদারগঞ্জে অনুসন্ধান কূপ-১ থেকে পরীক্ষামূূলক গ্যাসের সন্ধান

তারিকুল ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
মাদারগঞ্জে অনুসন্ধান কূপ-১ থেকে পরীক্ষামূূলক গ্যাসের সন্ধান

জামালপুরের মাদারগঞ্জে দীর্ঘ ৪ মাস খনন কাজের পর গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স কর্তৃপক্ষ।

রোববার উপজেলার তারতাপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে গ্যাস উত্তোলন প্রকল্পের সিমানার ভিতরে পাইপ থেকে পানি ও গ্যাসের মাধ্যমে আগুন বের হচ্ছে। জানা গেছে ১৯৮০ সালে তারতাপাড়া এলাকায় প্রাথমিকভাবে গ্যাসের উপাত্ত পায় এবং ২০১৬-২০১৭ অর্থ বছরে অনুসন্ধান চালানোর চেষ্টা চালায় সর্বশেষ গত ২৪ জানুয়ারী/২০২৫ এ খনন কাজ শুরু করে বাপেক্স কর্তৃপক্ষ।

২৬শ মিটার গভীরভাবে খনন কাজ শেষে শনিবার রাতে গ্যাসের মাধ্যমে আগুনের ফোল্কা ও পানি বের হচ্ছে শা শা শব্দে। কতঘনফুট গ্যাস উৎপন্ন হবে এবং জাতীয় গ্রীডে যুক্ত হবে নাকি এলাকাবাসী এ সুফল পাবে তা পরীক্ষা নিরিক্ষার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন বাপেক্স কর্তৃপক্ষ।

এ খবর পাওয়ার পর থেকে অন্যান্য উপজেলা সহ স্থানীয় লোকজন ভীড় করছে গ্যাস উত্তোলন চিত্র দেখার জন্য।

স্থানীয় কয়েকজন জানিয়েছেন এইখান থেকে গ্যাস উৎপন্ন হলে মাদারগঞ্জ তথা জামালপুর বাসীর আর্থসামাজিক উন্নয়ন হবে এবং এলাকাবাসী উপকৃত হবে।

এ ব্যাপারে বাপেক্স গ্যাস অনুসন্ধান-১ এর পরিচালক মোজাম্মেল হক জানান গত ২৪ জানুয়ারী/২০২৫ গ্যাসের সন্ধানে কুপ খনন কাজ শুরু করি এবং গতরাতে পানির সাথে আগুন বের হওয়ায় আমরা বুঝতে পারছি যে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। নমুনা পরিক্ষার পর কি পরিমান বা কত ঘনফুট গ্যাস পাওয়া যাবে বিস্তারিত জানা যাবে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।