খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জামালপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫, ৯:৫৮ অপরাহ্ণ
জামালপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
জামালপুরের মেলান্দহ উপজেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ।
বুধবার (৪ জুন) বিকেলে জেলার মেলান্দহ  উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের মামা ভাগ্নে এলাকার বেইলি ব্রিজের নিচ থেকে ডোবাতে পড়ে থাকা অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে থেকে জানা যায়, বেইলি ব্রিজের নিচে ডোবাতে বস্তায় মোড়ানো কিছু একটা দেখতে পেলে স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হয় পরবর্তীতে মেলান্দহ থানা পুলিশ কে খবর দিলে  ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সেই মরদেহর মাথা ছিলো না। দুই হাতের নিচে কাটা ছিলো।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঢাকার ডাক কে বলেন, অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। নাম পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।