খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ভূরুঙ্গামারীতে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) সমন্বয় কমিটি গঠিত

মোঃ মাসুদ আল করিম, ভূরুঙ্গামারী প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৬:৫১ অপরাহ্ণ
ভূরুঙ্গামারীতে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)  সমন্বয়  কমিটি গঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক দলের কার্যক্রমকে আরো গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষে ২৮ সদস্যবিশিষ্ট উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গত ২১ জুলাই এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়া হয়। মঙ্গলবার ২২ জুলাই রাতে মোহাম্মদ উসামা সদস্য (দপ্তর) এনসিপি’র ভেরিফাইড ফেসবুক পেজে পত্রটি প্রকাশ করেন।

এনসিপি কমিটির প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরন ও মোর্শেদুর রহমান আনিস যুগ্ন সমন্বয়কারী

পত্রে উল্লেখ করা হয়, আগামী তিন মাস অথবা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত এ সমন্বয় কমিটি কার্যকর থাকবে। নবগঠিত কমিটিতে মাহফুজুল ইসলাম (কিরন) কে প্রধান সমন্বয়কারী ও মোর্শেদুর রহমান আনিস, আবু শামীম, রোমিও জাহান কেয়া, মোস্তাফিজুর রহমান মজনু কে যুগ্ম সমন্বয়কারী মনোনীত করে ২৮ সদস্য বিশিষ্ট ভূরুঙ্গামরী উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,: মোহাম্মদ রোকনুজ্জামান মিলু, মাহমুদ হাসান, মমিনুল হক, শরিফুল ইসলাম, জহুরুল ইসলাম, তাশমিনা পারভীন, নাজমা বেগম, আবুল কালাম আজাদ, আব্দুল্লাহ আল মামুন, জাকির হোসেন, সেলিম রানা, শুক্কুর আলী, মাহবুব হোসেন সরকার, এমদাদুল হক, নাহিদ হাসান প্রিন্স, সোহেল রানা,শহিদুল ইসলাম, শফিউল ইসলাম শানু, মান্তাকা নুর উতস, রোকনুজ্জামান নিপু, আব্দুল মান্নান, আবু সাঈদ, আশরাফুল ইসলাম।

নবগঠিত কমিটির প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম (কিরন) বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই বিপ্লবের আদর্শে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ভূরুঙ্গামারী উপজেলার প্রধান সমন্বয়কের দায়িত্ব গ্রহণের মাধ্যমে আগামী কয়েক দিনের মধ্যে আমরা আমাদের দফাওয়ারী অঙ্গীকার এবং ভূরুঙ্গামারীর সার্বিক উন্নয়নের পরিকল্পনা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সবার সামনে তুলে ধরবো। এ ছাড়াও, ভূরুঙ্গামারীর ১০টি ইউনিয়ন ও ওয়ার্ডে বিভিন্ন পেশার জনগণকে নিয়ে নতুন করে কমিটি গঠন করা হবে, যা জুলাই বিপ্লবের আদর্শে সমাজে সচেতনতা ও ঐক্য বৃদ্ধি করবে।

তিনি আরো বলেন, আমাদের সংগ্রাম হবে ন্যায়, অসাম্প্রদায়িকতা ও সমতার ভিত্তিতে একটি কল্যাণময় সমাজ প্রতিষ্ঠার জন্য। আমরা দৃষ্টিপথে রাখবো সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও স্থানীয় উন্নয়নের সার্বিক অগ্রগতি। সকলের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশায় আগাম ধন্যবাদ জ্ঞাপন করছি। যুগ্ম সমন্বয়কারী মোর্শেদুর রহমান আনিস বলেন, জাতীয় নাগরিক পার্টি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে ।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস