খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাদারগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

তারিকুল ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১২ অপরাহ্ণ
মাদারগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারগঞ্জ পৌর বিএনপি ও উপজেলা বিএনপির আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রথমে jasus নেতা ও শিল্পী ওয়াজেদ আলীর সহযোগিতায় দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। গানের মাধ্যমে নেতাকর্মীরা আনন্দ উপভোগ করে। আনন্দ র‍্যালিটি প্রহেলা সেপ্টেম্বর বিকাল ৫ টায় বালিজুড়ী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর তিনি বিএনপির চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন।
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল।
সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন।
দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র, স্বাধীনতা ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে বলে নেতাকর্মীরা তাদের বক্তৃতায় উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মান্নান চেয়ারম্যান, সহ-সভাপতি মজিবর রহমান, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ খান, কোষাধ্যক্ষ মোস্তাক খান, সাংগঠনিক সম্পাদক শাহ মজনু ফকির, হাফিজুর রহমান সাকু, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ মিঠু, নিজাম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুরসহ প্রমুখ। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মহিলা নেত্রীবৃন্দ, উপজেলা নেতাকর্মীবৃন্দ,ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীবৃন্দ এবং সুধীজন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।