খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গাঙচিলের সুবর্ণ জয়ন্তী উদযাপন

সাহিত্য ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ
গাঙচিলের সুবর্ণ জয়ন্তী উদযাপন

গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার মালিবাগের কারিতাস মিলনায়তনে গাঙচিলের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাঙচিল ঢাকা জেলার সভাপতি ও কারিতাস বাংলাদেশের ঢাকা জোনের পরিচালক কবি থিওফিল নকরেক। অনুষ্ঠানটি উদ্বোধন করেন গাঙচিলের কেন্দ্রীয় উপদেষ্টা কথা সাহিত্যিক মঈনুদ্দিন কাজল। প্রধান অতিথি কেন্দ্রীয় চেয়ারম্যান মিজানুর রহমান, প্রধান বক্তা কেন্দ্রীয় মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন ডক্টর ইদ্রিস আলী, স্বাগত বক্তব্য রাখেন কবি তন্ময় হারিস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও কবিতা গানে অংশ নেন কবি মেজর পলক রহমান, কবি এটিএম ফারুক, শিল্পী এমিরিটাস প্রফেসর ডা. ইউনুস আলী, কবি লিজি আহমেদ, উপদেষ্টা আবদুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা নূরুদ্দীন সেখ, বীর মুক্তিযোদ্ধা আলীম আহমেদ, কবি মোহাম্মদ বজলুল করিম, কবি এসএকে রেজাউল করিম, কবি আবদুল হক চাষী, ছড়াশিল্পী আতিক হেলাল, কবি জালাল উদ্দীন নলুয়া, কবি লুৎফা জালাল, কবি এম খলিলুর রহমান, কবি শ্যামলী মণ্ডল, ছড়াশিল্পী গোলাম কুদ্দুস চঞ্চল, কবি মোহাম্মদ মনিরুজ্জামান, কবি মাহফুজা বীনা, কবি রেনু আরজুমান্দ বানু, কবি কবির হূমায়ুন, এ্যাড. এবি সিদ্দিকী, কবি সাঈদা আজিজ চৌধুরী, কবি হারুনুর রশীদ, কবি শেখ শফিকুল ইসলাম, কবি মোঃ দিয়ারাত হোসেন রিয়াদ কবি নাসরিন খান, কবি শাহী সবুর, কবি লিন্ডা আমিন কবি মতিয়ারা চৌধুরী মিনু, কবি রবিউল মাশরাফি, কবি বিথী কবির, কবি মাওলানা মল্লিক বোরহান, কবি আশরাফুল ইসলাম শারফি, কবি কামরুজ্জামান কায়েম, কবি জাকির হোসেন তালুকদার কবি হাসিনা সুলতানা, কবি জান্নাতুল বাকী, খন্দকার শহিদুল হক, এম খলিলুর রহমান কবি মুফতি আল মাহমুদ কবি ফখরুল ইসলামসহ প্রমূখ ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানে ভারত থেকে অংশগ্রহণ করেন কবি আব্দুল কাইউম। অনুষ্ঠানে গাঙচিল প্রকাশন মহাব্যবস্থাপক ডা. খান আহমেদ ইফতেখার এমবিবিএস ডিগ্রী অর্জন করায় তাঁকে ফুলেল শুভেচছা দেয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে ঐক্যতান শিল্পীগোষ্ঠীর অংশগ্রহণে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত উল্লেখ্য গাঙচিলের ৫০তম বছর পূর্তি উপলক্ষে দেশে শাখায় একসাথে ১৪০টি শাখায় কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস