ফরিদগঞ্জের মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও মাদকবিরোধী প্রতিরোধ কমিটির উদ্যোগে
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা হাইস্কুল মাঠে এক মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন বাসারা স্পোর্টিং ক্লাবের সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়র বৃন্দ।
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদকবিরোধী প্রতিরোধ কমিটির সিনিয়র সহ সভাপতি জনাব ফারুক আহমেদ খান এর সার্বিক তত্তাবধানে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মফিজুল ইসলাম চৌধুরী। মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক মনির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শাহ আলম।
অনুষ্ঠানের আয়োজক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ খান খেলোয়াড়দের মাঝে দুই সেট জার্সি ও দুইটি ফুটবল সহ খেলার আনুষাঙ্গিক জিনিস বিতরন করেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্হিত ছিলেন বাসারা হাইস্কুলের প্রধান শিক্ষক জনাব জাদব কুমার, ইউপি চেয়ারম্যান জনাব বেলায়েত হোসেন, ইউনিয়ন বিএনপির সি. সহ সভাপতি ইয়াছিন মিজি, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লা, ইউনিয়ন যুবদলের সভাপতি এমরান হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম হোসাইন সহ এলাকার স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ প্রায় দুই শতাধিক স্কুল কলেজের ছাত্ররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্হিত সবাই “মাদককে না বলুন” এই শ্লোগানে হাতে প্লেকার্ড প্রদর্শন করেন।

আপনার মতামত লিখুন