খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সিংহভাগ প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের বাইরে: এনবিআর চেয়ারম্যান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
সিংহভাগ প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের বাইরে: এনবিআর চেয়ারম্যান

দেশের ব্যবসা-বাণিজ্যের পরিধি দ্রুত সম্প্রসারিত হলেও সেই তুলনায় ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা এখনও হতাশাজনকভাবে কম বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, “ভ্যাট আদায়ের মূল চ্যালেঞ্জ হলো ‘ভ্যাট নেট’ অত্যন্ত সীমিত থাকা। কার্যত দেশের সিংহভাগ ব্যবসা প্রতিষ্ঠানই এখনো নিবন্ধনের বাইরে রয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে ‘ভ্যাট দিবস’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, “আমাদের দেশে ব্যবসার পরিধি খুব বড়। কিন্তু ভ্যাট প্রদানকারী বা নিবন্ধিত ভ্যাটদাতার সংখ্যা এখনো তুলনামূলকভাবে খুবই কম। সবচেয়ে বড় সমস্যা—ভ্যাট নেট ছোট। ব্যবসায়ীদের বড় অংশই ভ্যাট রেজিস্ট্রেশনের বাইরে রয়ে গেছে। তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ৬ লাখ ৪৪ হাজার প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের আওতায় আছে। কিন্তু বাস্তবে বাজারে যে পরিমাণ দোকানপাট, ব্যবসা ও সার্ভিস সেক্টর রয়েছে—তা বিবেচনায় এই সংখ্যা খুবই অপ্রতুল।

চলতি মাসেই আরও এক লাখ নতুন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট রেজিস্ট্রেশনের আওতায় আনার লক্ষ্য নিয়েছে এনবিআর। পাশাপাশি দীর্ঘমেয়াদে আগামী ১ থেকে ২ বছরের মধ্যে ৩০ থেকে ৪০ লাখ প্রতিষ্ঠানকে এই নেটওয়ার্কে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানান আবদুর রহমান খান। ব্যবসায়ীদের ঝামেলা কমাতে ডিজিটাল ভ্যাট ব্যবস্থাকে আরও সহজ করার উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, “আমাদের স্বপ্ন—অনলাইনে এমন একটি সহজ ব্যবস্থা চালু করা, যেখানে একজন ব্যবসায়ী মাত্র এক ক্লিকেই রিটার্ন জমা দিতে পারবেন। এনবিআর চেয়ারম্যান আশা প্রকাশ করেন, ভ্যাট নিবন্ধনের পরিধি বাড়াতে পারলে রাজস্ব খাতে কাঙ্ক্ষিত শৃঙ্খলা ও স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।