রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর কবরের পাশে সমাহিত হলেন খালেদা জিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত হলেন তার স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় দাফনের সময় পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা দাফনে অংশ নেন। এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার দেওয়া হয়।
দাফনের সময় বিএনপির চেয়ারপারসনের কবরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানসহ তিন বাহিনীর প্রধান ও অন্যান্য সবাই মাটি দিয়ে খালেদা জিয়াকে সম্মান জানান। অন্যদিকে পরিবারের নারী সদস্যরা হাত দিয়ে তার মরদেহ ছুঁয়ে দেন।
রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন
এর আগে বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। এতে স্মরণকালের রেকর্ড সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক।
খালেদা জিয়ার জন্য দোয়া করছেন তারেক রহমান, জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা
এতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতারা। এছাড়াও জানাজায় বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের ৩২ জন কূটনীতিক অংশগ্রহণ করেন।
ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।
অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা
সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।
আপনার মতামত লিখুন