খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

যৌনপল্লীর সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে জেলা প্রশাসনের চাল বিতরণ

মোঃ সাইফুল ইসলাম, ব্যুরো চীফ ময়মনসিংহ
প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
যৌনপল্লীর সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে জেলা প্রশাসনের চাল বিতরণ
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং শুকতারা কল্যাণ সংস্থা ও শাপলা মহিলা সংস্থার সহযোগিতায় নগরীর যৌন পল্লীতে বসবাসরত সুবিধা বঞ্চিত নারীদের মধ্যে সরকারি বরাদ্দ থেকে প্রাপ্ত চাউল বিতরণ করা হয়। যৌনপল্লী ও তৎসংলগ্ন এলাকার সুবিধাবঞ্চিত ৩’শ নারী সুশৃংখল ভাবে লাইনে দাঁড়িয়ে মাথাপিছু ৩০ কেজি চাল সংগ্রহ করে
বুধবার ১ এপিল দুপুরে নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড় নাজমা বোর্ডিং এর সামনে সুশৃংখল ও সারীবদ্ধ ভাবে দাঁড়িয়ে এই চাউল সংগ্রহ করতে দেখা যায়। সুবিধা বঞ্চিত ও যৌন শোষণের শিকার শিশু উন্নয়ন সংস্থা স্বপ্ন বুনন ফ্যাশন এন্ড টেইলার্স এর উন্নয়নে  জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও এক টন চাল বরাদ্দ দেয়া হয় বলে জানা গেছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবিএম কাউসার জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল করিম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাজু আহমেদ, প্রবেশন অফিসার মোঃ আসাদুজ্জামান, স্বপ্ন বুনন ফ্যাশন এন্ড টেইলার্স এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি এড. নাহরিণ সুলতানা নীলা, শুকতারা কল্যাণ সংস্থার সভাপতি লাভলী হোসেন, ৮ নং ওয়ার্ড শিশু সুরক্ষা কমিটির সদস্যবৃন্দ প্রমূখ।
উক্ত চাল বিতরণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করেন শাপলা মহিলা সংস্থার প্রোগ্রাম অফিসার শিবু পদ সরকার। এছাড়াও শুকতারা কল্যাণ সংস্থার সভাপতি লাভলী হোসেন, স্বপ্ন বুনন ফ্যাশন এন্ড টেইলার্সের কর্মীবৃন্দ এবং শাপলার শিশু দলের সদস্যবৃন্দকে চাউল বিতরণ কার্যে সহযোগিতা করতে দেখা যায়। এর আগে অতিথিবৃন্দ সশরীরে যৌন পল্লী ঘুরে দেখেন ও খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।