দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই সরকার জনগণের সরকার। কৃষক, দেশের মা-বোন, মসজিদের ইমাম-খতিবসহ সকল শ্রেণির মানুষের পাশে থাকার চেষ্টা করবে এই সরকার। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সে জন্যই আমরা বলে থাকি করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।
তারেক রহমান বলেন, ২২ হাজার কৃষককে আমরা প্রথম পর্যায়ে কৃষক কার্ডের সুবিধা পৌঁছে দিতে চাচ্ছি। এদেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আজকে তা আমরা উদ্বোধন করলাম। নির্বাচনের পূর্বে দেশের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার মধ্যে কৃষক কার্ডের প্রতিশ্রুতি ছিল। আমরা নির্বাচনের পরে প্রথম সপ্তাহে কৃষকদের ১০ হাজার টাকা কৃষিঋণ মওকুফ করেছি। এটাও আমাদের প্রতিশ্রুতির মধ্যে ছিল।
তারেক রহমান বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম- আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে বাংলাদেশের মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করব। আল্লাহর রহমতে সেই কাজটির পাইলট প্রজেক্ট শুরু করতে সক্ষম হয়েছি। আগামী ৫ বছরের মধ্যে আমরা চেষ্টা করব সকল নারী প্রধান পরিবারের কাছে এই কার্ডের সুবিধা পৌঁছে দেওয়ার।

আপনার মতামত লিখুন