খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বর্ণাঢ্য আয়োজনে শ্রীপুর বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

অমলেন্দু সরকার, শ্রীপুর প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে শ্রীপুর বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

মাগুরার শ্রীপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ বুধবার দিনব্যাপি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। দিনব্যাপী নানান আয়োজনের মধ্যে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন খুশি তেমন সাজ, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, মাগুরা জেলা বিএনপির সদস্য এ্যাড. হারুন অর রশীদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারন সম্পাদক খন্দকার আব্বাস উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন প্রমুখ।

এছাড়াও উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির , উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল গণি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস আরা পারভীন, যুব উন্নয়ন অফিসার রিয়াজুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামের মুক্তমঞ্চে উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক মোঃ আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় উপজেলা শিল্পকলা এবং স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিগণ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।