খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চাঁদপুরের ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ
চাঁদপুরের ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

চাঁদপুরের ফরিদগঞ্জে জে আলী এন্ড এ আলী হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও যমুনা গ্রুপের পরিচালক (বাণিজ্যিক) এ বি এম সামছুল হাসান হিরু।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মামুন মুন্সী, সাবেক প্রধান শিক্ষক শামসুল আমিন।

এসময় আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি নেতা ফারুক আহমেদ খান, লক্ষ্মীপুর কামিল আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম আবুল খায়ের, মুন্সিরহাট আই এইচ ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র মৌলভী একেএম রহমত উল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মনোযোগ সহকারে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান। পরে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।