ফেসবুক পোস্টের জেরে সাবেক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা
ফেসবুক পোস্টের জের ধরে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাবেক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে উপজেলার আবক্রপুর গ্রামে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা আছাব উদ্দিন আছকিরের বাড়িতে হামলা হয়। উক্ত ঘটনায় পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
ভুক্তভুগী পরিবার সূত্রে জানা যায়, মৃত আছাব উদ্দিন আছকির সজ্জন রাজনৈতিক ব্যক্তি ও সমাজ সেবক হিসেবে পরিচিত ছিলেন। গত ৫ই আগস্ট ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পরিবারটি হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজির হুমকির মধ্য দিয়ে দিন পার করে আসছে। স্থানীয় বিএনপি নেতাদের নির্যাতনের হুমকি ও চাঁদার দাবির প্রেক্ষিতে আছাব উদ্দিন আছকির মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলান এবং পরবর্তীতে স্ট্রোকে তার মৃত্যু হয়।
গত ২০শে জুন মৃত আছাব উদ্দিন আছকির এর মেয়ে সাবিহা সুলতানা পপি তার ফেসবুকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সমালোচনা করে পোস্ট করেন। সাবিহার মা, মোছাঃ রুপিয়া বেগম, জানান যে সাবিহার ফেসবুকে বিএনপি ও তারেক রহমানকে নিয়ে সমালোচনা মূলক পোস্টের জেরে স্থানীয় ছাত্রদল নেতা তানজীব চৌধুরী ও তার সন্ত্রাসী বাহিনী সাবিহার বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। তারা সাবিহার খোঁজ করে এবং তানজীব চৌধুরী সাবিহাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেয়। প্রসঙ্গত, ছাত্রদল নেতা তানজীব চৌধুরীর ভয়ে সাবিহা দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে আছেন। আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল বিধায় পুলিশ মামলা নেয় নি বলে রুপিয়া বেগম অভিযোগ করেন।

আপনার মতামত লিখুন