খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শায়েস্তাগঞ্জে ঢাকা – সিলেট মহাসড়কে ট্রাক -পিকআপ ভ্যান – অটোরিকশা সিএনজি ত্রিমুখী সংঘর্ষে নিহত – ১, আহত – ৩

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জে ঢাকা – সিলেট মহাসড়কে ট্রাক -পিকআপ ভ্যান – অটোরিকশা সিএনজি ত্রিমুখী সংঘর্ষে নিহত – ১, আহত – ৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা – সিলেট মহাসড়কে ট্রাক – পিকআপ ভ্যান – অটোরিকশা সিএনজি ত্রিমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালাক কাওছার মিয়া (৩২)নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর সকাল ৭ টা দিকে ঢাকা – সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নে সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা টি ঘটে। নিহত মোঃ কাওছার মিয়া নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটের চোর গ্রামের মৃত মুতি মিয়া ছেলে। হাইওয়ে থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনা সংবাদ পেয়ে থানার একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনা কবলিত যানবাহন গুলো সরিয়ে নেন। থানার পুলিশ জানান , ভোর সকাল ৭ টা দিকে ঢাকাগামী একটি মুরগীবাহী পিক-আপ ভ্যানের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক এবং একটি অটোরিকশা সিএনজি ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সংঘর্ষে পিকআপ ভ্যান ও অটোরিকশা সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক কাওছার মিয়া মৃত্যু হয়। অপর দিকে পিকআপ ভ্যানের হেলপার , অটোরিকশা সিএনজি চালক ও ট্রাক চালক গুরুত্ব আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের কে উদ্ধার করে হবিগঞ্জ সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , সকাল ৭ টা দিকে শাহ সি্মেন্ট কোম্পানি একটি ট্রাক , মুরগীবাহী পিক-আপ ভ্যান ও অটোরিকশা সিএনজি ত্রিমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছে । আহত তিনজনকে হবিগঞ্জ সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে । দুর্ঘটনা কবলিত যানবাহন গুলো হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস