পরীক্ষার হলে আত্মবিশ্বাসী থাকুন, সফলতা আসবেই
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন জাতীয় দৈনিক ঢাকার ডাক-এর সম্পাদক ও প্রকাশক এবিএম শামসুল হাসান হিরু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘদিনের প্রস্তুতি, কঠোর পরিশ্রম ও একাগ্রতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা আজ গুরুত্বপূর্ণ একটি পরীক্ষায় অংশ নিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীদের নিষ্ঠা ও অধ্যবসায় তাদের কাঙ্ক্ষিত সাফল্য এনে দেবে।
তিনি আরও বলেন, পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটি চূড়ান্ত গন্তব্য নয়। আত্মবিশ্বাস, সততা ও জ্ঞান অর্জনের মানসিকতা নিয়ে এগিয়ে গেলে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করা সম্ভব। তাই পরীক্ষার্থীদের ফলাফল নিয়ে অতিরিক্ত চাপ না নিয়ে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান তিনি।
এবিএম শামসুল হাসান হিরু দেশের সকল এইচএসসি ও সমমান পরীক্ষার্থীর সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। পাশাপাশি পরীক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের প্রতিও শুভেচ্ছা জানান।

আপনার মতামত লিখুন