খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাধবপুরের ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই, দুই দিনেও উদ্ধার হয়নি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
মাধবপুরের ব্যবসায়ীর ১৪ গরুসহ পিকআপ ছিনতাই, দুই দিনেও উদ্ধার হয়নি

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় ১৪টি গরুবোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের দুই দিন পার হলেও এখনো উদ্ধার হয়নি ছিনতাই হওয়া গাড়ি ও গরু। এ ঘটনায় ব্যবসায়ীদের মারধর করে জিম্মি করে নগদ ২ লাখ ৪ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোনও নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটে গত শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে শায়েস্তাগঞ্জের শানখোলা সড়কের মোড় এলাকায়। ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার পূর্বে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এবং পশ্চিম পাশে শায়েস্তাগঞ্জ থানা অবস্থিত।
ভুক্তভোগী গরু ব্যবসায়ী জোবায়ের আহমেদ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের আব্বাস মিয়ার ছেলে। তিনি জানান, তাদের পরিবার দীর্ঘদিন ধরে গরুর ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু এত বড় ছিনতাইয়ের ঘটনার শিকার আগে কখনো হননি।
জোবায়ের আহমেদ বলেন, শনিবার রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার জাফলং বাজার থেকে ১৪টি গরু কিনে একটি পিকআপযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে শায়েস্তাগঞ্জের শানখোলা সড়কের মোড়ে পৌঁছালে একটি ড্রাম ট্রাক দিয়ে তাদের গাড়ির গতিরোধ করা হয়। এরপর ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল তাদের মারধর করে জিম্মি করে। একপর্যায়ে গরুবোঝাই পিকআপ, ১৪টি গরু, নগদ ২ লাখ ৪ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা।
ঘটনার দুই দিন অতিবাহিত হলেও ছিনতাই হওয়া গরু ও পিকআপ উদ্ধার না হওয়ায় চরম হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে মালামাল উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, “ভুক্তভোগীকে সুস্পষ্টভাবে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু এরপর তিনি আর থানার সঙ্গে যোগাযোগ করেননি। এমনকি গরু কেনার রশিদও দেখাতে পারেননি। লিখিত অভিযোগ ছাড়া আমাদের পক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা কঠিন।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস