খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে রাস্তায় হাজারো নেতাকর্মী

মো : আব্দুল বাতেন বাচ্চু
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে রাস্তায় হাজারো নেতাকর্মী

গাজীপুরে রাস্তায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ ইমাম মোয়াজ্জিনদের সম্মানী উপহার বিতরণ  কর্মসূচির উদ্বোধনে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।

সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রিয় নেতাকে একনজর দেখতে ঢাকা ময়মনসিংহ মহা সড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তাসহ গাজীপুর জেলা বিভিন্ন পয়েন্টে জড়ো হন হাজারো নেতাকর্মী ও সাধারণ  মানুষ। গাড়িবহরে সড়ক দিয়ে যাওয়ার সময় নেতাকর্মীরা হাত নেড়ে ও স্লোগান দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান।

এসময় গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসার জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন এমপি, যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি, সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী,গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক তাহের মুসল্লি, সদস্য সচিব আবুবকর সিদ্দিক,জেলা বিএনপির আহবায়ক  সদস্য জয়নাল আবেদীন রিজভী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ,আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর সিকদার,জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল করিম মোড়ল রিফাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।পরে তারেক রহমানের গাড়িবহর গাজীপুর হয়ে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে অংশ নেওয়ার কথা রয়েছে।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।