খুঁজুন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন, ১৪৩৩

মেসিকে নিয়ে স্মৃতিচারণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
মেসিকে নিয়ে স্মৃতিচারণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ঢাকার ডাক খেলাধুলা: মেসির ইতিহাস আজীবন টিকে থাকবে, এমনটাই জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

রোনালদো ও মেসির লড়াইয়ে দেড় যুগেরও বেশি সময় মেতে ছিল ফুটবল সমর্থকরা। কখনো তাদের ব্যালন ডি’অর অর্জনের, কখনো গোলের রেকর্ড ভাঙার, কখনো ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই চলেছে। এই দুজনের দ্বৈরথকে ঘিরেই লেখা হয়েছে আধুনিক ফুটবলের অন্যতম সেরা অধ্যায়। এবার সেই প্রতিদ্বন্দ্বিতাকে পাশে সরিয়ে মেসির আন্তর্জাতিক বিদায়ে শ্রদ্ধা জানালেন রোনালদো।

আর্জেন্টিনার হয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) শেষ ম্যাচ খেলেছেন মেসি। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

বিদায়ী ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে আর্জেন্টিনার হয়ে ২০৮ ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২৬-এ। অ্যাসিস্ট ছিল ৬৯টি। এই তিনটি সংখ্যায় আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ।

ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম পোস্টে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আবেগঘন বার্তা দেন মেসি। সেখানে নিজের সিদ্ধান্ত, পরিবার, সতীর্থ, কোচ, ক্লাব ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি বিশেষভাবে স্মরণ করেন আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে।মেসি লেখেন, ‘গতকাল ছিল আমার শেষ ম্যাচ এবং আমি এরই মধ্যে আকাশি–সাদা জার্সি মিস করতে শুরু করেছি। আমি জানি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। ভরপুর আনন্দ এবং কিছুটা দুঃখের মিশেলে অবিশ্বাস্য এক অভিযাত্রা। কিন্তু আমি জানি প্রতিটি পদক্ষেপই সার্থক ছিল।’

মেসির পোস্টে রোনালদোর মন্তব্য, ‘লিও, এত বছর নিজের দেশের হয়ে লড়াই করে তুমি এমন ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা। আলিঙ্গন।’

আমি ডিয়েগোকে (ম্যারাডোনা) ভুলতে চাই না। তিনি আমাদের দেশকে তার প্রাপ্য জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আমি সব সময়ই বলি, তিনি আমাদের সাহায্য করেছেন—জীবিত থাকতে যেমন পাশে ছিলেন, তেমনি স্বর্গ থেকেও আমাদের প্রতিটি পদক্ষেপে পাশে আছেন।মেসির সেই পোস্টেই আসে রোনালদোর প্রতিক্রিয়া। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বীকে এবার প্রতিপক্ষ নয়, ফুটবলের ইতিহাসের এক মহাতারকা হিসেবে সম্মান জানালেন পর্তুগাল অধিনায়ক।

মেসির পোস্টে রোনালদোর মন্তব্য, ‘লিও, এত বছর নিজের দেশের হয়ে লড়াই করে তুমি এমন ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা। আলিঙ্গন।মেসির বিদায় আর রোনালদোর এই বার্তা যেন ফুটবলের দুই মহাতারকার দীর্ঘ দ্বৈরথের এক আবেগঘন পরিসমাপ্তির ছবিও তৈরি করেছে। মাঠে দুজনের প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র, কিন্তু ক্যারিয়ারের এই সন্ধিক্ষণে একজনের কীর্তির প্রতি অন্যজনের শ্রদ্ধাই সামনে এলো।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে আছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা ও ২০২২ বিশ্বকাপের শিরোপা। শেষ ম্যাচেও গোল ও দুই অ্যাসিস্ট দিয়ে বিদায় নেওয়া সেই ক্যারিয়ারের পাশে এবার রোনালদোর স্বীকৃতিও যোগ হলো।

তবে মেসির বিদায়ের আবেগঘন রাতের বিপরীতে রোনালদোর নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায়। পর্তুগাল শিবির ছেড়ে যাওয়ার ঘটনায় কোচ হোর্হে জেসুসের সঙ্গে তাঁর প্রকাশ্য বিরোধ তৈরি হয়েছে। রোনালদোর দাবি, নরওয়ের বিপক্ষে তাঁকে ৩০ মিনিট খেলানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রাখা হয়নি। পরে বিষয়টি সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করার ব্যাপারেও সমঝোতা হয়েছিল বলে দাবি করেছেন তিনি।

 

 

তিন জীবন সংগ্রামী ব্যক্তির ব্যতিক্রমী উদ্যোগের জন্য সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
তিন জীবন সংগ্রামী ব্যক্তির ব্যতিক্রমী উদ্যোগের জন্য সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: শিক্ষা ও পরিবেশের উন্নয়নে অবদান রাখা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের জীবনসংগ্রাম ও ব্যতিক্রমী উদ্যোগের কথা শুনে প্রশংসা করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস ।

১৪ অক্টোবর বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ করা তিন ব্যক্তি হলেন বুয়েট থেকে পড়াশোনা শেষ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ, দুই হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল।

এ সময় তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন। আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে।’

বুয়েট থেকে পড়াশোনা শেষ করে নায়লা শারাফ প্রথমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন তিনি। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হলেও সরকারি চাকরিতে যোগ না দিয়ে শিশুদের শিক্ষাদানের পথ বেছে নেন নায়লা।

গত সাত বছর ধরে নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান সহজ করতে নিজ উদ্যোগে তৈরি করছেন বিভিন্ন শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নিজের শিক্ষকতা ও শিশুদের শিক্ষার উন্নয়নে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন নায়লা।

জন্ম থেকেই দুই হাত নেই নরসিংদীর মো. আলতাফ হোসেনের। তবে শারীরিক প্রতিবন্ধকতা তার পথচলায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পা দিয়ে লেখালেখি শিখে ২০০৭ সালে নরসিংদীর পাঁচদোনায় প্রতিষ্ঠা করেন প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল।নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রির অর্থে গড়ে তোলা বিদ্যালয়টিতে বর্তমানে ১৪৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষক রয়েছেন ১০ জন। পা দিয়েই লেখালেখি করার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন তিনি।

আলতাফের জীবনসংগ্রাম ও বিদ্যালয় পরিচালনার কথা শুনে প্রধানমন্ত্রী নতুন স্কুল ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

ভোলার চরফ্যাশনের রেজাউল কিবরিয়া বাবুলের অনুপ্রেরণার উৎস পরিবেশ ও প্রকৃতি। মসজিদে ইমামতির পাশাপাশি প্রায় তিন দশক ধরে নিজের অর্থ ও শ্রম ব্যয় করে বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়েছেন তিনি।পৈতৃক সম্পত্তি বিক্রি করে নার্সারি গড়ে তোলেন বাবুল। পরে সেখান থেকে উৎপাদিত চারা বিভিন্ন এলাকায় রোপণ শুরু করেন। তার লাগানো অনেক গাছ এখন বড় হয়ে পথচারীদের ছায়া দিচ্ছে।

সাক্ষাৎকালে তিনজনের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতো মানুষের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ঢাকার ডাক নিউজ/এস