খুঁজুন
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক, ১৪৩৩

অভিনেত্রী চমকের আবারও বিয়ের চমক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
অভিনেত্রী চমকের আবারও বিয়ের চমক

ঢাকার ডাক বিনোদন: জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’এমন ক্যাপশনে কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দিয়েছেন তিনি।

প্রকাশিত ছবিতে চমকের সঙ্গে দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভকে। একটি সুসজ্জিত হোটেলকক্ষে দুজনকে বেশ হাসিখুশি মেজাজে দেখা যায়। অন্য একটি ছবিতে শুভকে চমকের মুখে খাবার তুলে দিতেও দেখা গেছে। ছবিগুলো প্রকাশের পর থেকেই তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।

তবে কি সত্যিই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন চমক? নাকি এটি কোনো নাটক কিংবা সিনেমার শুটিংয়ের দৃশ্য? বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।এ বিষয়ে জানতে চাইলে রহস্য বজায় রেখে চমক বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব’

এদিকে চমকের এমন পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ বিষয়টিকে নতুন কোনো কাজের প্রচারণা হিসেবে দেখছেন, আবার কেউ জানতে চাইছেন ছবিগুলোর পেছনের আসল ঘটনা।বিয়ে কিংবা নতুন কোনো সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো ঘোষণা না আসায় বিষয়টি নিয়ে রহস্য রয়েই গেছে। চমকের সেই ‘সুখবর’ কী, তা জানতে এখন তার পরবর্তী ঘোষণার অপেক্ষায় ভক্তরা।

 

 

শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে সরকার তৎপর: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে সরকার তৎপর: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে আর প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়টি তদারকি করছেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে উপজেলার ৬০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দুর্গোৎসবের নিরাপত্তায় সজাগ রয়েছে। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে মন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকার ডাক নিউজ/এস