খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

এতিম শিক্ষার্থীদের সম্মানে চাঁদপুরে ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ণ
এতিম শিক্ষার্থীদের সম্মানে চাঁদপুরে ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

এসো মিলি প্রাণের স্পন্দনে, ঐক্যের বন্ধনে’ এ স্লোগানকে সামনে রেখে গড়ে উঠা চাঁদপুর জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফোরাম ‘চাঁদপুরে ঢাবিয়ান’ এর উদ্যোগে এতিম শিক্ষার্থীদের ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের মনজুরা ইসলামীয়া মাদরাসা ও এতিমখানায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ফোরামের সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যাংকার গোলাম গাউস রাসেল এর সঞ্চালনায় ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাবিয়ানের উপদেষ্টা এডভোকেট ইকবাল বিন বাশার, এ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট আব্দুল্লাহিল বাকী, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, চাঁদপুরের ঢাবিয়ানের সিনিয়র সহ-সভাপতি সাইদুজ্জামান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ইমরুজ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খান প্রমূখ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, চাঁদপুরের ঢাবিয়ানের সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ বাবর, দপ্তর সম্পাদক জাওহার আহমেদ, প্রচার সম্পাদক আনিসুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক খালেদ ইকবাল, সদস্য রাসেল হোসাইন, জসিম উদ্দীন, কায়েদ ই আজম, অলিউর রহমান, মমিনুল ইসলাম।

ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া অনুষ্ঠানে গাজায় মুসলিম নিধন- বন্দ ও চাঁদপুরের ঢাবিয়ানের পৃষ্ঠপোষক ও যমুনা গ্রুপের পরিচালক (বাণিজ্যিক) এ, বি, এম শামসুল হাসান হিরুর রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মোস্তফা খান।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।