খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জামালপুরে শিশু শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার 

সজল জামান, জামালপুর প্রতিনিধি 
প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ
জামালপুরে শিশু শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার 
জামালপুর পৌর শহরের কাচারিপাড়ায় মুনিয়া তামান্না (১১) নামে এক শিশু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে কাচারিপাড়া এলাকার বটতলায় এক ভারাটে বাসা  থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। তামান্না সদর উপজেলার বাঁশচড়া গ্রামের আরিফ হোসেনের মেয়ে ও উইজডম ল্যাব: স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী। পড়াশোনার জন্য শহরের বটতলা এলাকায় বাবা মায়ের সাথে ভাড়াটে বাসায় থাকতো তামান্না।
মৃতের পরিবারের সদস্যরা জানান, গভীর রাত পর্যন্ত তামান্না মোবাইল ফোন ব্যবহার করছিলো। তাঁকে একাধিক বার মোবাইল ফোন ব্যবহার করতে  নিষেধ করা হলে সে মানেনি। পরে এক পর্যায়ে তামান্নার মা তামান্নাকে থাপ্পড় দেন। রবিবার সকালে তামান্না কে অনেক ডাকাডাকি করার পরেও সে দরজা না খোলায় পরিবারের সদস্যরা পুলিশ কে বিষয়টি  জানান। পরে পুলিশ এসে দরজা ভেঙ্গে তামান্নার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
এলাকাবাসী জানান, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করায় অভিভাবকের শাসন সহ্য করতে না পেরে তামান্না আত্মহত্যা করেছে। তাঁরা আরও বলেন, এমন মৃত্যু খুবই কষ্টদায়ক। সন্তানদের শাসনের ব্যাপারে অবিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফয়সাল আতিক ঢাকার ডাক কে বলেন, মুনিয়া তামান্না (১১) নামের এক শিশু শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।