খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গলাচিপা ওসির হাতে রিপোর্টারের ডায়েরির শুভেচ্ছা কপি হস্তান্তর

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১:৩৯ অপরাহ্ণ
গলাচিপা ওসির হাতে রিপোর্টারের ডায়েরির শুভেচ্ছা কপি হস্তান্তর

২০২৪ সালের গণঅভ্যুত্থানে গলাচিপায় শহীদদের স্মরণে এবং জুন থেকে ডিসেম্বর পর্যন্ত উপজেলার উল্লেখযোগ্য ঘটনার প্রামাণ্য দলিল হিসেবে প্রকাশিত হয়েছে রিপোর্টারের ডায়েরি। এতে স্থানীয় পর্যায়ের আন্দোলন, গণপ্রতিরোধ, শহীদের গল্প ও সামাজিক সাড়া জাগানো নানা ঘটনার চিত্র উঠে এসেছে।

গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের জেষ্ঠ্য প্রভাষক ও নয়াদিগন্ত পত্রিকার গলাচিপা উপজেলা সংবাদদাতা মোঃ হারুন অর রশিদ এর তথ্যসমৃদ্ধ প্রতিবেদনের ভিত্তিতে এই সংকলনটি তৈরি হয়েছে। রিপোর্টারের ডায়েরি সংকলন ও সম্পাদনা করেছেন তার ছেলে শিক্ষার্থী ও কলাম ফিচার লেখক নিয়ামুর রশিদ শিহাব।

২৮ জুন শনিবার গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমানের হাতে রিপোর্টারের ডায়েরি-র একটি শুভেচ্ছা কপি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এ সময় গলাচিপা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।