খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নারী-পুরুষের মাঝে গাছের চারা, হাঁসের বাচ্চা, ছাগল-ভেড়া ও কৃষি উপকরণ বিতরণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
নারী-পুরুষের মাঝে গাছের চারা, হাঁসের বাচ্চা, ছাগল-ভেড়া ও কৃষি উপকরণ বিতরণ

নওগাঁর পত্নীতলায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আর্থ-সামাজিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করেছে কারিতাস বাংলাদেশ।

সোমবার কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের ‘আশা প্রকল্প’-এর উদ্যোগে উপজেলার মাটিন্দর ও পত্নীতলা ইউনিয়নের ৬০ জন আদিবাসী নারী-পুরুষের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল ৩৭৫টি বিভিন্ন প্রজাতির গাছের চারা, ৬টি ছাগল ও ভেড়া, ৪৬৫টি হাঁসের বাচ্চা, আদা ও হলুদের বীজ এবং একটি হুইলচেয়ার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা। তিনি পত্নীতলার হাসেনবেগপুর ধর্মপল্লীতে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাসেনবেগপুর মিশনের ফাদার ইনচার্জ রেভারেন্ড সুবল কুজুর, লক্ষণপুর মিশনের রেভারেন্ড ফাদার সেবাস্টিয়ান দাংগ, কারিতাসের এরিয়া ম্যানেজার মো. মোজাম্মেল হক, আদিবাসী পরিষদের সভাপতি সুবোধ উরাও, কোষাধ্যক্ষ বিপ্লব টপ্য, সম্পাদক বাসুদেব তিগ্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বিতা ও টেকসই জীবিকা নিশ্চিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও আয়বর্ধক কর্মকাণ্ডে স্থানীয় জনগণকে আরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা প্রকল্পের মাঠ কর্মকর্তা বলাই মারান্ডী

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।