খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

“প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, প্রবন্ধ উপস্থাপন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের বাস্তবায়নে পরিচালিত SMART (Sustainable Microenterprise and Resilient Transformation) প্রকল্প ও সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের মডেল পরিবেশ ক্লাব যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, মডেল পরিবেশ ক্লাবের সদস্য এবং শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাপাহার পরিবেশ মডেল ক্লাবের সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে এবং SMART প্রকল্পের সমন্বয়কারী মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম।

এছাড়া বক্তব্য রাখেন ঘাসফুলের এমআইএস অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার হাসান, এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল অফিসার মো. জুয়েল রানা, টেকনিক্যাল অফিসার এস এম কামরুল হাসান, মোসাব্বের আহম্মেদ, ক্ষুদ্রঋণ কর্মসূচির এরিয়া ব্যবস্থাপক মো. জুয়েল রানা এবং সাপাহার শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।