খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বাগমারায় পানের বরজে দুর্বৃত্তদের কীটনাশক প্রয়োগে, কৃষকের ২ লাখ টাকার ক্ষতি

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
বাগমারায় পানের বরজে দুর্বৃত্তদের কীটনাশক প্রয়োগে, কৃষকের ২ লাখ টাকার ক্ষতি

রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামে এক কৃষকের পান বরজে রাতের আঁধারে কীটনাশক প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় ২ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক দেলসাদ আলী।

 

শুক্রবার ভোরে বরজে পান ভাঙতে গিয়ে দেলসাদ আলী দেখতে পান, মাত্র ১৪ দিন আগে বাঁধা তার বরজের অধিকাংশ পানের লতা নেতিয়ে পড়েছে। পাশাপাশি বরজের দুটি পিলাইয়ের পানের ডগাও কেটে দেওয়া হয়েছে। তিনি বুঝতে পারেন, বরজে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করা হয়েছে।

 

দেলসাদ আলী জানান, ৬ কাঠা জমির ওপর ৩ পণ ১০ গণ্ডা লগড়ের এই পান বরজটি তিনি অনেক স্বপ্ন নিয়ে গড়ে তুলেছিলেন। আর কয়েকদিন পর থেকেই নিয়মিত পান বিক্রি শুরু করার কথা ছিল। তিনি বলেন, “সারাবছর এই পান বিক্রি করে সংসার চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু এক রাতেই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে কীটনাশক দিয়ে পুরো বরজটি নষ্ট করে দিয়েছে। আমার প্রায় ২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

 

স্থানীয়রা জানান, সম্প্রতি বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে দেলসাদ আলীর সঙ্গে কয়েকজন বখাটে যুবকের বিরোধ সৃষ্টি হয়েছিল। এরপর থেকে তাকে বিভিন্ন সময় হুমকিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। সেই বিরোধের জের ধরেই কেউ পান বরজে কীটনাশক প্রয়োগ করে থাকতে পারে বলে ধারণা করছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বরজটি দেখতে ভিড় করেন। এলাকাবাসীর ভাষ্য, এটি এলাকার অন্যতম ভালো ও পরিচর্যায় থাকা পান বরজ ছিল। এমন একটি ফসলের ওপর হামলার ঘটনায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

 

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন,এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ভুক্তভোগী দেলসাদ আলী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করবেন বলে জানিয়েছেন।

 

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মহুয়া মজুমদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে

এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত ২১ সেপ্টেম্বর মীরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. মহুয়া মজুমদার। এতে তাঁর মুখের ডানপাশে, চোখে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে তিনি নগরের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

ডা. মহুয়ার ভাই ডা. মিঠুন মজুমদার জানান, মীরসরাইয়ে চেম্বারে যাওয়ার পথে ডা. মহুয়াকে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এক সপ্তাহ ধরে তিনি লাইফ সাপোর্টে।

 

 

 

 

 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এক বিজ্ঞপ্তিতে জানান, সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন রোগ) ডা. মহুয়া মজুমদারের উন্নত ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা প্রয়োজন। হঠাৎ করে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা পরিবার ও স্বজনদের পক্ষে কষ্টসাধ্য হয়ে উঠেছে বিধায় তার পরিবার সকল স্তরের চিকিৎসকসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা ও প্রার্থনা কামনা করেছেন। ডা. মহুয়াকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রয়াসে মানবিক বিবেচনায় ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে আর্থিক সহযোগীতা প্রেরণের জন্য চট্টগ্রাম বিভাগের অধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানান তিনি।

 

 

 

 

আর্থিক সহযোগিতার জন্য: বিকাশ (পারসোনাল) ০১৭৩৪৫৬৯৭৫৩-ডা. মিঠুন মজুমদার ও ০১৭৭৭৪৪৯২১০-মোহিত মজুমদার (ভাই)। রিতা নন্দী (মা)-A/C no: 0582160000234, One Bank Ltd, Chandgaon branch, Routing number 165151849 মিঠুন মজুমদার -A/C no: 2804130431001, City Bank PLC, Uttara branch, Dhaka. Routing number 225264634 মোহিত মজুমদার-A/C no: 0100263337021, Janata Bank PLC, Muradpur Branch, Routing number 135155325 স্বামী ও এক কন্যা নিয়ে বোয়ালখালীর সন্তান ডা. মহুয়ার সংসার। চর্ম ও যৌন রোগ বিষয়ে তাঁর সচেতনতামূলক ভিডিও বার্তা ব্যাপক প্রশংসিত। চিকিৎসক হিসেবেও তিনি রোগীদের কাছে বেশ সুনাম অর্জন করেছেন। তাঁর সুস্থতায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে পরিবার।