খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সুন্দরগঞ্জে বিনামূল্যে বীজ ও সার পেয়ে হাঁসি ফুটেছে কৃষকের মুখে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৯:৫৫ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে বিনামূল্যে বীজ ও সার পেয়ে হাঁসি ফুটেছে কৃষকের মুখে
সুুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায়  কৃষি পুন্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুম চত্বরে বীজ ও সার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার তরিকুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা কৃষি সম্পসারণ অফিসার মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইচ-চেয়ারম্যান উম্মে সালমা, এসএপিপিও সাদেক হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, মিজানুর রহমান মিজান, সাংবাদিক হাবিবুর বহমান হবি, আব্দুল মান্নান আকন্দ, শফিকুল ইসলাম অবুঝ  প্রমুখ।
এরপর কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন অথিতিরা।
উল্লেখ্য, ২০২৩-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক  ৯ হাজার ৮ শত ৬০ জন কৃষককে বোরো উফশী ও হাইব্রীড ধানের বীজ ও সার বিনামূল্যে প্রদান করা হয়। প্রতিজন কৃষককে এক বিঘা জমি চাষাবাদের জন্য সার-বীজ দেয়া হয়।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।