খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, র‍্যাব-৫ এর হাতে ধর্ষক গ্রেফতার

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, র‍্যাব-৫ এর হাতে ধর্ষক গ্রেফতার

রাজশাহীতে ১৪ বছরের এক নাবালিকা কিশোরীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ সানাউল্লাহ শাওন (২০)। সে রাজশাহীর পুঠিয়া থানার বিলমাড়িয়া গ্রামের মোঃ সাইদুলের ছেলে।

শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন খড়খড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহীর একটি দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, ভিকটিম (১৪) সম্পর্কে আসামীর মামাতো বোন। নানা বাড়িতে বসবাস করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে প্রায় ৪ মাস আগে আসামী কিশোরীকে পুঠিয়ার বিলমাড়িয়া গ্রামের একটি আম বাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিভিন্ন সময়ে একই স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ২৫ জুন রাত ৮টার দিকে আবারও একই স্থানে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলা নং-০৬, তারিখ- ০৭/০৭/২০২৬ ইং।

মামলা দায়েরের পর থেকেই আসামী পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ তাকে মতিহার থানাধীন খড়খড়ি এলাকায় জনৈক শরিফুল ইসলামের বাড়ির সামনে থেকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। পরে তাকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।