রাজশাহীর অভিযানে নওগাঁর মান্দায় ২৯৬ বোতল ফেন্সিডিলসহ ২ গ্রেফতার
র্যাব-৫, রাজশাহীর মাদকবিরোধী অভিযানে নওগাঁ জেলার মান্দা থানা এলাকা থেকে ২৯৬ বোতল ফেন্সিডিলসহ (এস্কাফ, ফেয়ারডিল ও ফেন্সিডিল) ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৭ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল রাজশাহী টু মান্দা মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ সদর থানার চক তাতারু গ্রামের মৃত আত্তাব আলীর ছেলে মোঃ রেজাউল করিম (৪১) ও একই থানার পাননগা সর্দারপাড়া এলাকার মোঃ মোবারকের ছেলে মোঃ হাবিবুর রহমান (২০)।
র্যাব-৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেন্সিডিল সংগ্রহ করে মান্দাসহ নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁর মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন