খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশনের দাবিতে বিশ্ব আদিবাসী দিবস পালিত

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
রাজশাহীতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশনের দাবিতে বিশ্ব আদিবাসী দিবস পালিত

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ও কার্যকর ভূমি কমিশন গঠন, ভূমির অধিকার নিশ্চিতকরণ এবং জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবিতে রাজশাহীর গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার কাকনহাটে বেসরকারি সংস্থা সিসিবিভিও’র শাখা কার্যালয়ে রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

কর্মসূচির শুরুতে আদিবাসী সামাজিক নেতৃবৃন্দ ও রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের শতাধিক সদস্যের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা বের করা হয়। ঐতিহ্যবাহী সাজসজ্জা ও বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রাটি কাকনহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে গিয়ে পথসভায় মিলিত হয়। পরে সিসিবিভিও শাখা কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেনের সভাপতিত্বে ও সিসিবিভিওর ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের নেতা বিউটি তির্কী,সিষ্টি টুডু,ইথার আরিফ এবং গ্লোবাল টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি মো. আব্দুল বাতেন।

সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে স্বতন্ত্র জাতিসত্তা, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে আসলেও তা এখনো নিশ্চিত হয়নি। ফলে শিক্ষা, কর্মসংস্থান, ভূমি, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, আদিবাসীদের অস্তিত্বের সঙ্গে ভূমির সম্পর্ক অত্যন্ত গভীর। কিন্তু ভূমি দখল, বিরোধ ও মালিকানা জটিলতায় অনেক আদিবাসী পরিবার বসতভিটা ও চাষের জমি হারিয়েছেন। এ সমস্যা সমাধানে দ্রুত পৃথক ও কার্যকর আদিবাসী ভূমি কমিশন গঠন জরুরি।

একই সঙ্গে জাতীয় বাজেটে আদিবাসীদের জন্য বরাদ্দ অপ্রতুল উল্লেখ করে বক্তারা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি,আবাসন ও সামাজিক নিরাপত্তা খাতে বিশেষ বরাদ্দ বাড়ানো এবং তার সঠিক বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিতের দাবি জানান।

সভায় বক্তারা আদিবাসীদের ভাষা-সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং রাষ্ট্রীয় নীতিনির্ধারণে তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সিসিবিভিওর সহকারী প্রকল্প সমন্বয়কারী মোঃশাহাবুদ্দিন, ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম, কর্মসূচি কর্মকর্তা রুমা লাভলি মুর্মু, পৌল টুডু, যোশেফ হাঁসদা ও বিভিন্ন এলাকার সমাজ সংগঠকসহ কাকনহাট ও আশপাশের আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।