খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শ্রমিক সমাজের কল্যাণ নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার: শ্রমমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
শ্রমিক সমাজের কল্যাণ নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার: শ্রমমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: শ্রমিক সমাজের কল্যাণ নিশ্চিত করা, দুর্যোগ-দুর্দিনে তাঁদের পাশে দাঁড়ানো এবং সামাজিক নিরাপত্তা বলয় জোরদার করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক লক্ষ্য হিসেবে উল্লেখ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

৯ আগস্ট রবিবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের ৩৪তম সভা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের জাতীয় অর্থনীতিকে গতিশীল রাখতে এবং উৎপাদন ব্যবস্থার চাকা সচল রাখতে দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় খাতের শ্রমজীবী ভাই-বোনেরা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর ভর করেই আজ আমাদের উন্নয়ন পথপরিক্রমা ত্বরান্বিত হচ্ছে। কোন শ্রমজীবী মানুষ যেন বিপদে নিঃসঙ্গ বোধ না করেন এটাই আমাদের লক্ষ্য। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সবসময় শ্রমিক ভাই-বোনদের অধিকার ও জীবনের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি কর্মকর্তা, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে আমরা একটি সুষম, কর্মবান্ধব ও শোষণে মুক্ত শ্রমনীতি ও পরিবেশ গড়ে তুলতে সক্ষম হব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

উক্ত বোর্ড সভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত মোট ২,১৯৯ জন শ্রমিক ও তাঁদের পরিবারকে ১২,৯৮,৬৫,০০০/- (বারো কোটি ৯৮ লাখ ৬৫ হাজার) টাকার আর্থিক অনুদান অনুমোদন করা হয় এবং ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৬৮,৫০,১০,০০০/- (আটষট্টি কোটি ৫০ লাখ ১০ হাজার) টাকার বাজেট অনুমোদন করা হয়।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকার ডাক নিউজ/এস

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আখতারুজ্জামান-সম্পাদক জমশেদ আলী

মো. সোহেল রানা
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ
চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত আখতারুজ্জামান-সম্পাদক জমশেদ আলী

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক খোলা কাগজ জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি জমশেদ আলী।

গতকাল শনিবার রাতে জেলা শহরের হুজরাপুর মন্ডল মার্কেটে প্রেসক্লাবের হলরুমে সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে কন্ঠভোটে তারা নির্বাচিত হন।

সাংবাদিক আক্তারুজ্জামান সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে জমশেদ আলী ২য় বারের মত নির্বাচিত হলেন। তারা আগামী তিন বছর (২০২৬-২০২৯) এ কমিটির দায়িত্ব পালন করবে।

কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি এশিয়া টিভি’র মোবাইল করেসপন্ডেন্স আল-আমিন, সাংগঠনিক সম্পাদক দৈনিক ঢাকার ডাক জেলা প্রতিনিধি+ডেইলি প্রেজেন্ট টাইমস্ জেলা প্রতিনিধি মো. সোহেল রানা, অর্থ সম্পাদক দৈনিক আমার সময় জেলা প্রতিনিধি ইসমাইল।

নবনির্বাচিত কমিটির সভাপতি সহ নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জের কর্মরত গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।