খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বাটজার পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি সাফওয়ান, সাধারণ সম্পাদক ইমন

বাদশা মিয়া
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
বাটজার পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি সাফওয়ান, সাধারণ সম্পাদক ইমন

দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা)-এর ২০২৬-২০২৭ বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার রাজধানীর নয়াপল্টনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় দেশ টেলিভিশনের রিপোর্টার আলীমুজ্জামান সাফওয়ান-কে সভাপতি এবং একুশে টেলিভিশনের রিপোর্টার ইমন চৌধুরী-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন ( দেশ সমাচার), সহ-সভাপতি কাজী ফয়সাল ( চ্যানেল ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির ( দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুরাদ ( দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক দাউদ হাসান ( মাছরাঙা টেলিভিশন), অর্থ সম্পাদক তানজিলা খান মীম ( এখন টেলিভিশন) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আরেফিন (সময় টেলিভিশন)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম ( নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন) এবং রাশেদ আনিস ( একাত্তর টেলিভিশন)।

সভায় জানানো হয়, নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি আগামী ২০২৬-২৭ বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্যপ্রাপ্তি সহজীকরণ, প্রশিক্ষণ, গবেষণা, পেশাগত অধিকার সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদারে কাজ করবে।

নবনির্বাচিত সভাপতি আলীমুজ্জামান সাফওয়ান বলেন, “বাংলাদেশের এভিয়েশন ও ট্যুরিজম খাত দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত। এই খাতের ইতিবাচক অগ্রগতি, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের মানুষের সামনে তুলে ধরতে বাটজা কাজ করবে। একই সঙ্গে এভিয়েশন ও ট্যুরিজম বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং অধিকার রক্ষায় সংগঠন সর্বোচ্চ ভূমিকা পালন করবে। আমরা সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে সমন্বয় করে দেশের এভিয়েশন ও পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে গঠনমূলক সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমন চৌধুরী বলেন, “বাটজাকে একটি কার্যকর, পেশাদার ও সক্রিয় সাংবাদিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। সদস্যদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়মূলক কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতের উন্নয়নে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে বাটজা নিরলসভাবে কাজ করবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।