খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চেম্বারের সঙ্গে আরএমপির মতবিনিময়: ব্যবসায়ী নিরাপত্তায় কঠোর বার্তা

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
চেম্বারের সঙ্গে আরএমপির মতবিনিময়: ব্যবসায়ী নিরাপত্তায় কঠোর বার্তা

রাজশাহীতে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত ও উদ্যোক্তাদের নিরাপত্তা জোরদার করতে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে, মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আজ সোমবার ৫ জুলাই ২০২৬ইং দুপুর সাড়ে ১২টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় চেম্বার নেতারা মহানগরীর বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করলেও দুটি বিষয়ে উদ্বেগ জানান। তারা বলেন, ভবন নির্মাণের সময় কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী জোর করে নিম্নমানের নির্মাণসামগ্রী কিনতে বাধ্য করছে। এছাড়া বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত ব্যবসায়ীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব বন্ধে কার্যকর আইনি পদক্ষেপের আহ্বান জানান তারা।

পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, রাজশাহীতে ব্যবসা ও শিল্পের বিকাশে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে আরএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,নির্মাণসামগ্রী ক্রয়ের ক্ষেত্রে নাগরিকরা তাদের পছন্দের বিক্রেতার কাছ থেকেই স্বাধীনভাবে পণ্য কিনবেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী জোরপূর্বক নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে সামগ্রী কিনতে বাধ্য করতে পারবে না। এমন অপতৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি জানান, অপরাধে জড়িত কিশোরদের বিরুদ্ধে অপরাধের ধরন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে কিশোর গ্যাং গঠন ও বিস্তার রোধে প্রতিটি থানায় সচেতনতামূলক সভা আয়োজন এবং অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তাৎক্ষণিক অবহিত করার আহ্বান

কমিশনার উদ্যোক্তা ও ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সমস্যায় তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানান।

সভায় রাজশাহী চেম্বারের সভাপতি, সহ-সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।