খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পৌরসেবার সঙ্গে বিশ্রাম ও বিনোদনের ছোঁয়া, নতুন রূপে ভালুকা পৌরসভা চত্বর

হাবিব হাসান
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
পৌরসেবার সঙ্গে বিশ্রাম ও বিনোদনের ছোঁয়া, নতুন রূপে ভালুকা পৌরসভা চত্বর

ময়মনসিংহের ভালুকা পৌরসভা চত্বর এখন শুধু প্রশাসনিক কাজের স্থান নয়, নাগরিকদের স্বস্তি ও বিনোদনেরও একটি নতুন ঠিকানায় পরিণত হচ্ছে। সেবাগ্রহীতাদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে সেখানে নির্মাণ করা হয়েছে একটি বিশ্রামাগার এবং শিশুদের জন্য আলাদা বিনোদন কর্নার।

পৌর মিক্স মার্কেটসংলগ্ন লাভ মোড়ে পৌরসভার উদ্যোগে গড়ে ওঠা এ স্থাপনাগুলো ইতোমধ্যে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। পৌর কর্তৃপক্ষের ভাষ্য, বিভিন্ন প্রয়োজনে পৌরসভায় আসা মানুষকে অপেক্ষার সময়টুকু স্বাচ্ছন্দ্যে কাটানোর সুযোগ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুদের আনন্দময় পরিবেশে সময় কাটানোর জন্য রাখা হয়েছে খেলাধুলার ব্যবস্থা।

নতুন এ আয়োজন চালুর পর পৌরসভা চত্বরে বেড়েছে মানুষের উপস্থিতি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে ভিড় করছেন সেবাগ্রহীতা ছাড়াও নানা বয়সী মানুষ। কেউ বিশ্রামাগারে বসে সময় কাটাচ্ছেন, কেউ পরিবার নিয়ে ঘুরতে এসে ছবি তুলছেন, আবার অনেকেই সেলফি ও ফটোসেশনে ব্যস্ত থাকছেন।

স্থানীয়দের মতে, এ উদ্যোগের ফলে পৌরসভা এলাকার পরিবেশ আরও পরিচ্ছন্ন, নান্দনিক ও প্রাণবন্ত হয়ে উঠেছে। নাগরিক সেবার পাশাপাশি মানুষের মানসিক স্বস্তি ও পারিবারিক বিনোদনের বিষয়টিকেও গুরুত্ব দেওয়ায় ভালুকা পৌরসভা জনবান্ধব উদ্যোগের একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করেছে।

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ডা. মহুয়া

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মহুয়া মজুমদার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে

এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। গত ২১ সেপ্টেম্বর মীরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. মহুয়া মজুমদার। এতে তাঁর মুখের ডানপাশে, চোখে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়। বর্তমানে তিনি নগরের অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

ডা. মহুয়ার ভাই ডা. মিঠুন মজুমদার জানান, মীরসরাইয়ে চেম্বারে যাওয়ার পথে ডা. মহুয়াকে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এক সপ্তাহ ধরে তিনি লাইফ সাপোর্টে।

 

 

 

 

 

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এক বিজ্ঞপ্তিতে জানান, সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন রোগ) ডা. মহুয়া মজুমদারের উন্নত ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষাধিক টাকা প্রয়োজন। হঠাৎ করে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা পরিবার ও স্বজনদের পক্ষে কষ্টসাধ্য হয়ে উঠেছে বিধায় তার পরিবার সকল স্তরের চিকিৎসকসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা ও প্রার্থনা কামনা করেছেন। ডা. মহুয়াকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রয়াসে মানবিক বিবেচনায় ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে আর্থিক সহযোগীতা প্রেরণের জন্য চট্টগ্রাম বিভাগের অধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানান তিনি।

 

 

 

 

আর্থিক সহযোগিতার জন্য: বিকাশ (পারসোনাল) ০১৭৩৪৫৬৯৭৫৩-ডা. মিঠুন মজুমদার ও ০১৭৭৭৪৪৯২১০-মোহিত মজুমদার (ভাই)। রিতা নন্দী (মা)-A/C no: 0582160000234, One Bank Ltd, Chandgaon branch, Routing number 165151849 মিঠুন মজুমদার -A/C no: 2804130431001, City Bank PLC, Uttara branch, Dhaka. Routing number 225264634 মোহিত মজুমদার-A/C no: 0100263337021, Janata Bank PLC, Muradpur Branch, Routing number 135155325 স্বামী ও এক কন্যা নিয়ে বোয়ালখালীর সন্তান ডা. মহুয়ার সংসার। চর্ম ও যৌন রোগ বিষয়ে তাঁর সচেতনতামূলক ভিডিও বার্তা ব্যাপক প্রশংসিত। চিকিৎসক হিসেবেও তিনি রোগীদের কাছে বেশ সুনাম অর্জন করেছেন। তাঁর সুস্থতায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে পরিবার।