খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি

ঢাকার ডাক স্পোর্টস ডেস্ক:  অস্ট্রিয়ার সালজবুর্গে উয়েফা সুপার কাপের ফাইনালে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে চ্যাম্পিয়নস লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। পিএসজির হয়ে গোল দুটি করেন খাভিচা কাভারাৎসখেলিয়া ও দেজিরে দুয়ে।

উয়েফা চ্যাম্পিয়নস লীগ ও উয়েফা ইউরোপা লীগের চ্যাম্পিয়ন দলের মধ্যে হওয়া এই সুপার কাপে গত মৌসুমে টটেনহ্যাম হটস্পারকে পেনাল্টিতে হারিয়ে শিরোপা জিতেছিল পিএসজি। এবার ইংল্যান্ডের আরেক ক্লাব ভিলাকেও খালি হাতে ফেরালো লুইস এনরিকের দল। রিয়াল মাদ্রিদের পর আধুনিক যুগে টানা দুইবার সুপার কাপ ধরে রাখা দ্বিতীয় দল এখন পিএসজি।

বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও গোলের জন্য ১৪টি শট নেয় তারা, যার ৪টি ছিল লক্ষ্যে। বিপরীতে পিএসজির ৯ শটের ৫টি লক্ষ্যে থাকলেও তার দুটিতেই আসে গোল। প্রথমার্ধে ধীরে গুছিয়ে নেয়ার পর ২০তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। ডি-বক্সে বল নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারের বাধা এড়িয়ে জোরাল শটে জাল কাঁপান কাভারাৎসখেলিয়া। এর কিছুক্ষণ পর সুযোগ এলেও নুনো মেন্দেসের চমৎকার ক্রসে পা ছোঁয়াতে পারেননি কেউ। বিরতির আগে ৪৫ মিনিটের মাথায় সমতা ফেরায় ভিলা। জন ম্যাকগিনের ক্রস থেকে নিখুঁত শটে জাল খুঁজে নেন মাদজো। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। তবে সফল হয় পিএসজি। ৬১ মিনিটের মাথায় দারুণ পাল্টা আক্রমণে উসমান দেম্বেলের পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন দুয়ে। এ গোলই শিরোপার ভাগ্য নির্ধারণ করে দেয়। এই জয়ে পিএসজির হয়ে মাত্র তিন বছরে ১৩টি শিরোপা জিতলেন কোচ লুইস এনরিকে।

খেলোয়াড়দের একটু বিশ্রাম এবং পরিবারের সাথে কিছু সময়ের প্রয়োজন ছিল; কিন্তু যখনই তারা প্যারিস সেন্ট জার্মানির জার্সি গায়ে জড়ায়, তখন সমর্থকদের সাথে এবং খেলোয়াড়দের নিজেদের মধ্যে সেই নিবিড় সংযোগ তৈরি হয়ে যায়। আজ আমরা আবারও যা দেখিয়েছি তা হলোÑকিছু ভুলত্রুটি ও ঘাটতি থাকা সত্ত্বেও, আমরা ঠিক আগের মতো একই দল হয়ে আছি। আমরা সবসময় শুরুর একাদশের খেলোয়াড়দের নিয়েই বেশি কথা বলি, তবে এ ধরনের ম্যাচে বদলি হিসেবে নেমে মাঠে প্রস্তুত থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের সব খেলোয়াড়ই একই ভাবনায় ও লক্ষ্যে অটল আছে, যা অত্যন্ত জরুরি। কারণ বড় ট্রফি জিততে হলে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হয়।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।