খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শাহজীবাজার রাবার বাগান ম্যানেজারের বিরুদ্ধে অনিয়ম – দুর্নীতি অভিযোগ

ফরিদ আহমেদ
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
শাহজীবাজার রাবার বাগান ম্যানেজারের বিরুদ্ধে অনিয়ম – দুর্নীতি অভিযোগ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাহজীবাজার রাবার বাগানের ম্যানেজার নন্দি গোপাল রায় এর বিরুদ্ধে নানা দুর্নীতি – অনিয়ম ও স্বজনপ্রীতি অভিযোগ উঠেছে । জানাযায় , বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এর অধীনে পরিচালিত একটি অন্যতম বৃহৎ সরকারি শাহজীবাজার রাবার বাগানটি দিন দিন চোরাই পথে বালু, রাবার ও গাছ রাতের আধারে গোপনে বিক্রি করে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে । তিনি রাবার বাগানে দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকার সংঘবদ্ধ চক্র যোগসাজশে বালু, বাবার ও গাছ বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে নিচ্ছে । এ বিষয়ে এলাকার লোকজন বাংলাদেশ বন উন্নয়ন কর্পোরেশন এর বরাবরে অভিযোগ দেওয়া হয়েছে । দিন যত যাচ্ছে রাবার বাগানের লুটপাট বেড়ে যাচ্ছে । ম্যানেজারের অপকর্মের নিজের দোষ চাপিয়ে রাখার জন্য ধামাচাপা দিয়ে চলছে । তিনি অপরাধ করার প্রতিবাদ করলেই নিরপরাধ লোকজনকে মামলা দিয়ে দেয় । এছাড়া তিনি রাবার বাগানের জঙ্গল পরিস্কার না করে ভুয়া বিল ভাউচার করে টাকা আত্মসাত করে যাচ্ছে বলে অভিযোগ ও রয়েছে । ম্যানাজার দুর্নীতি -অনিয়ম করলেও রাবার বাগানের টেপাররা চাকুরি ভয়ে মুখ খুলে কথা বলার সাহস পায়না। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন না করা হলে দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হবে শাহজীবাজার রাবার বাগান। এ বিষয়ে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তা সঠিক ভাবে তদন্ত করলে ম্যানেজারের দুর্নীতি – অনিয়ম রহস্য বের হয়ে আসবে ।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।