খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে: তথ্যমন্ত্রী

ঢাকার ডাক ডেস্ক:  দেশের তথ্য ও জনসেবা ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করতে প্রতিটি বিভাগে সাততলা বিশিষ্ট আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই সুবিধা দেশের প্রতিটি জেলায় সম্প্রসারণ করা হবে। ইতোমধ্যে ২৬টি জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হয়েছে। এসব ভবনের ব্যবহারিক ক্ষমতায় গুরুত্ব দেওয়া হবে। এবং এসব আধুনিক তথ্য কমপ্লেক্সের ভ‌্যালু বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন  তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ।

রবিবার বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের ইছাকাঠী কাশিপুরে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তথ্য কমপ্লেক্স নির্মাণের মূল লক্ষ্য শুধু একটি আধুনিক ভবন তৈরি করা নয়; বরং এর মাধ্যমে জনগণকে আধুনিক প্রযুক্তিনির্ভর তথ্য ও সেবা প্রদান করা। একটি কম্পিউটার, স্মার্টফোন কিংবা অন্যকোনো প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে কেবল এর দামই গুরুত্বপূর্ণ নয়; এসব প্রযুক্তি মানুষের দৈনন্দিন কাজে কতটা কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে তার উপরই এর প্রকৃত মূল্য নির্ভর করে। একইভাবে তথ্য কমপ্লেক্সের প্রকৃত সাফল্যও নির্ভর করবে এটি থেকে কতটা আধুনিক এবং কার্যকরভাবে জনগণ সেবা গ্রহণ করতে পারছে তার উপর। তথ্য কমপ্লেক্সে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবার পাশাপাশি উন্নতমানের সিনেমা প্রদর্শনের ব্যবস্থাও রাখার পরিকল্পনা রয়েছে। প্রচলিত সিনেমা হলের তুলনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দর্শকদের আরও উন্নত অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রয়েছে।

সেখানে থ্রিডি, ফোরডিসহ আধুনিক প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।ভবিষ্যতে ধাপে ধাপে জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে এসব সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর বিস্তৃতি ঘটলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীও আধুনিক তথ্য ও প্রযুক্তিনির্ভর সেবার আরও কাছাকাছি আসার সুযোগ পাবে বলেও তিনি মন্তব্য করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম, বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল, সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দার ও পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বিশেষ অতিথির বক্তব্য করেন। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প পরিচালক মোঃ মনিরুজ্জামান। এসময় বরিশাল গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ খালেদ হোসাইনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকার ডাক নিউজ/এস

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।