খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কালিয়াকৈরে নারী নির্যাতন- গরম পানি ঢেলে চাচির মুখ-ঘাড় ঝলসে দিল

জাহাঙ্গীর আলম শরিফ
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
কালিয়াকৈরে নারী নির্যাতন- গরম পানি ঢেলে চাচির মুখ-ঘাড় ঝলসে দিল

গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার বউয়ের পাশবিক নির্যাতনের শিকার হলেন এক গৃহবধূ। গরম পানি ঢেলে চাচির মুখ ও ঘাড় ঝলসে দিয়েছে ভাতিজার স্ত্রী।
গত শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,রামচন্দ্রপুর গ্রামের রাশেদা বেগম (৪০) ও তার ভাতিজা পরিবারের সদস্য তানিয়া আক্তারের (৩৫) মধ্যে দীর্ঘদিন ধরে ও পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল।
ঘটনার দিন রাতে ঘরের ভেতর কথা কাটাকাটির এক পর্যায়ে তানিয়া আক্তার ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে শুকনা মরিচ গুলানো ফুটন্ত গরম পানি এনে রাশেদা বেগমের মুখে ও ঘাড়ে ঢেলে দেয়। মুহূর্তেই রাশেদার মুখ, গলা ও শরীরের ডান পাশ ঝলসে যায়। আহতের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় আহত রাশেদা বেগমের স্বামী বাদী হয়ে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন,আমরা অভিযোগ পেয়েছি। এটি অত্যন্ত নৃশংস ও মানবতাবিরোধী কাজ। ভুক্তভোগীকে আইনি সহায়তা দেওয়া হবে। অভিযুক্ত নারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে।
এমন নৃশংস ঘটনায় রামচন্দ্রপুরসহ আশপাশের এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলেন, পারিবারিক বিরোধের নামে এভাবে মানুষের ওপর নির্যাতন মেনে নেওয়া যায় না।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তানিয়া আক্তার ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
কালিয়াকৈরের রামচন্দ্রপুরে পারিবারিক বিরোধে ভাতিজার বউ তানিয়া আক্তার ফুটন্ত গরম পানি ঢেলে চাচি রাশেদা বেগমের মুখ-ঘাড় ঝলসে দিয়েছে। আহত হাসপাতালে আশঙ্কাজনক। ওসি শহিদুল ইসলাম বলেছেন দ্রুত গ্রেপ্তার করা হবে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।