খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আরসিসিআই’র শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন প্রকৌশলী শাকিলুর রহমান শাকিল

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
আরসিসিআই’র শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন প্রকৌশলী শাকিলুর রহমান শাকিল

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই) এর ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ ‘শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটি’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চেম্বারের পরিচালক প্রকৌশলী মোঃশাকিলুর রহমান শাকিল।

 

নব-নির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আরসিসিআই’র পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,চেম্বারের সাধারণ সদস্য এবং রাজশাহীর ব্যবসায়ী নেতৃবৃন্দ। তাঁরা আশা প্রকাশ করেন, প্রকৌশলী শাকিলুর রহমান শাকিলের দূরদর্শী নেতৃত্বে রাজশাহী অঞ্চলের শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে।

 

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় প্রকৌশলী শাকিলুর রহমান শাকিল বলেন, রাজশাহীর শিল্প খাতকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। রাজশাহী অঞ্চলের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিল্পায়নের প্রসার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং স্থানীয় উদ্যোক্তাদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও অংশীজনদের সাথে সমন্বিতভাবে কাজ করতে চাই।

 

তিনি আরও বলেন,নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করাই হবে তাঁর মূল লক্ষ্য।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,এই কমিটির অন্যতম প্রধান কাজ হবে- রাজশাহী অঞ্চলে শিল্পের বিকাশে কার্যকর পরিকল্পনা প্রণয়ন, নতুন বিনিয়োগ আকৃষ্ট করা,সম্ভাবনাময় উদ্যোক্তাদের উৎসাহিত করা,বিদ্যমান শিল্প প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে তা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া এবং শিল্প-বাণিজ্য সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয় জোরদার করা।

 

ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, রাজশাহীকে উত্তরবঙ্গের শিল্প ও বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত ও টেকসই উদ্যোগ প্রয়োজন। নতুন দায়িত্বে প্রকৌশলী শাকিল সেই ভূমিকা যথাযথভাবে পালন করবেন বলে তাঁরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

 

নতুন দায়িত্বে প্রকৌশলী মোঃশাকিলুর রহমান শাকিলের সুস্বাস্থ্য,সফলতা এবং তাঁর নেতৃত্বে রাজশাহী অঞ্চলের শিল্প খাতের সার্বিক অগ্রগতি কামনা করেছেন চেম্বারের নেতৃবৃন্দ।

 

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।