মাগুরার শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা সহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন
মাগুরা শ্রীপুর উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৫সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এস,এস,সি,পরীক্ষা-২০২৬ইং এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী,জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ৫৩ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ইং বেলুন উড়িয়ে উদ্বোধন করেন। মাগুরা ১আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপি,
আলোচনা অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আক্তার হোসেন,সিনিয়র যুগ্মআহবায়ক, জেলা বিএনপি মাগুরা,আসমাউল হুসনা পিংকি,সহকারী কমিশনার (ভূমি), প্রকৌশলী আবুল ফজল,উপজেলা প্রকৌশলী অফিসার,শ্রীপুর, কৃষিবিদ হুমায়ন কবির,উপজেলা কৃষি কর্মকর্তা শ্রীপুর, মোঃ উসমান গণি,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,শ্রীপুর, আব্দুর রশিদ, মোঃ রুবায়েত হোসেন খান, সভাপতি জেলা কৃষকদল মাগুরা,জোয়ার্দার আশরাফুল আলম, মোঃবদরুল আলম হিরো,সাবেক সভাপতি উপজেলা বিএনপি ও সদস্য জেলা বিএনপি মাগুরা,আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, মুন্সি রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি ও সদস্য জেলা বিএনপি মাগুরা।
এসময় আরো উপস্থিত ছিলেন খন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির,খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান, জোয়ার্দার মাসুদ মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি, ,শ্রীপুর সরকারী এম,সি, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীমুল ইসলাম, মোল্লা ফয়জুর রহমান লাবু প্রধান শিক্ষক,আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাবু,মাওলানা কাওসার আহম্মেদ,অধ্যক্ষ , শিশির কুমার,প্রধান শিক্ষক,বরিশাট মাধ্যমিক বিদ্যালয়,উত্তম কুমার অধিকারী,প্রধান শিক্ষক, শ্রীপুর বালিকা বিদ্যালয়,হেমায়েত হোসেন জঙ্গি,সাবেক প্রচার সম্পাদক, উপজেলা বিএনপি, মুন্সি জয়নুল আবেদিন, যোগাযোগ বিষয়ক সম্পাদক জেলা যুবদল, মাগুরা, মোঃ টুকু খান, সাবেক সহ-সভাপতি,জেলা ছাত্রদল-মাগুরা,মুন্সি জাহাঙ্গীর হোসেন, আহবায়ক,উপজেলা স্বেচ্ছাসেবদল, মুন্সি ইয়াসিন আলী সোহেল, আহবায়ক, হেমায়েত উদ্দীন, সদস্য সচিব, উপজেলা ছাত্রদল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ,শিক্ষক শিক্ষার্থী বৃন্দ,বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও গাছের চারা বিতরণ করেন।

আপনার মতামত লিখুন