খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে পরে শিশুর মৃত্যু

মো : আব্দুল বাতেন বাচ্চু
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে পরে শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মো. রিদান খান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে  উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেইলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়ার প্রায় এক ঘণ্টা পর নানার বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনেরা। নিহত রিদান খান (৫) একই ইউনিয়নের বয়রা গ্রামের মো. রবিন খানের ছেলে।

নিহতের স্বজন ও বয়রা গ্রামের বাসিন্দা মো. শিমুল মিয়া বলেন, রিদান তার বাবা-মায়ের সঙ্গে বেড়াতে বেইলদিয়া গ্রামে নানা স্কুল শিক্ষক মো. রহমত উল্লার বাড়িতে যায়। শনিবার দুপুরের আগে ঘরে ঘুমিয়ে ছিল সে। দুপুরের পরে পরিবারের লোকজন হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির আশপাশে খোঁজ চালানোর একপর্যায়ে পাশের পুকুরে রিদানের জুতা ভাসতে দেখা যায়। এতে স্বজনদের সন্দেহ হলে তাঁরা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর পুকুর থেকে রিদানের নিথর দেহ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম দৈনিক ঢাকার ডাক কে বলেন, এ ঘটনায় থানায় কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।