খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি রাসিক প্রশাসক পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি রাসিক প্রশাসক  পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

ডেঙ্গুর ঝুঁকি থেকে মহানগরবাসীকে সুরক্ষিত রাখতে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও সচিব মোঃ সোহেল রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. মোফাখখারুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সচেতনতাও জরুরি। এডিস মশা জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও নির্মাণাধীন ভবনে পানি জমতে দেওয়া যাবে না। প্রতি সপ্তাহে অন্তত একদিন নিজ বাসাবাড়ি পরিষ্কার এবং পরিত্যক্ত টব, ডাবের খোসা, টায়ার ও পাত্র অপসারণের আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন,প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের ইতিহাসে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী কথায় নয়, কাজে বিশ্বাসী। তাঁর কর্মী হিসেবে আমিও কাজে বিশ্বাসী। নগরবাসীর সহযোগিতায় আমরা একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত রাজশাহী গড়তে চাই।

তিনি আরও বলেন,ক্লিন সিটি,গ্রিন সিটি হিসেবে রাজশাহীর সুনাম অক্ষুন্ন রাখতে ইতোমধ্যে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কর্মসূচি চলছে।

সভায় রামেক হাসপাতালের মেডিসিন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আজিজুল হক আজাদ জানান, ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হয়েছে। দিনে-রাতে যেকোনো সময় এডিস মশা কামড়াতে পারে, তাই মশারি ব্যবহার জরুরি।

সভায় ডেঙ্গু পরিস্থিতি উপস্থাপন করেন জেলা কীটতত্ত্ববিদ উম্মে হাবিবা ও কীটতত্ত্বীয় টেকনিশিয়ান মোঃ আব্দুল বারী। রাসিকের কার্যক্রম তুলে ধরেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

এ সময় আরএমপির উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাছমিনা খাতুন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নজরুল ইসলাম, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাকসহ রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।