খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন বিজিবি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন বিজিবি

বিশেষ প্রতিনিধি: ঢাকায় অনুষ্ঠিত ‘ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগ (পুরুষ)-২০২৬’-এ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুরুষ হ্যান্ডবল দল বাংলাদেশ আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ আনসারকে ৩৭-৩৩ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিজিবি। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত নৈপুণ্য প্রদর্শন করে বিজিবি হ্যান্ডবল দল। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি ধারাবাহিক গোল আদায়ের মাধ্যমে শেষ পর্যন্ত চার গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।

গত ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ ছাড়াও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, বাংলাদেশ আনসার ও ভিডিপি হ্যান্ডবল দল এবং বাংলাদেশ ‘এ’ দল অংশগ্রহণ করে।টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিও পেয়েছেন বিজিবির দুই খেলোয়াড়। সিপাহী অনিক হাসান  নির্বাচিত হয়েছেন বেস্ট ডিফেন্ডার এবং ল্যান্স নায়েক তাজু হাসান পেয়েছেন শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার।

বিজিবির শিরোপা জয়ের ম্যাচে খেলোয়াড়দের উৎসাহ দিতে পিলখানাস্থ বিভিন্ন ইউনিটের প্রায় ১৩০ জন বিজিবি সদস্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তাদের সরব সমর্থনে পুরো ম্যাচজুড়েই প্রাণবন্ত ছিল গ্যালারি।ফাইনাল শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি মোঃ মজনু মোল্লা। অনুষ্ঠানে বিজিবির অতিরিক্ত পরিচালক (শিক্ষা)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগে এই শিরোপা বিজিবির ক্রীড়া ক্ষেত্রে ধারাবাহিক সাফল্যের আরও একটি উল্লেখযোগ্য সংযোজন। দেশের ক্রীড়াঙ্গনে বিজিবির খেলোয়াড়দের সক্ষমতা ও প্রতিযোগিতামূলক নৈপুণ্যেরও এটি একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

ঢাকার ডাক নিউজ/এস

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।