খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গলাচিপায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা

সোহেল রানা
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
গলাচিপায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা

পটুয়াখালীর গলাচিপায় প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় গলাচিপা ফেরিঘাট সংলগ্ন বালুর মাঠে এ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় গলাচিপা পৌরসভা দল ও চর বিশ্বাস ইউনিয়ন দল অংশগ্রহণ করে। খেলা দেখতে মাঠের চারপাশে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নৈপুণ্যে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে পুলিশ ও প্রশাসনের সুসম্পর্ক গড়ে তোলা এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

স্থানীয়রা জানান, গ্রাম ও শহরের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও কমিউনিটি পুলিশিংয়ের আওতায় বিভিন্ন ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড আয়োজনের দাবি জানান তারা।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।