খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ক্রিকেট লীগ আয়োজনের জন্য ৫ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা বিসিবি’র

কে এম রাজিব
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
ক্রিকেট লীগ আয়োজনের জন্য ৫ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা বিসিবি’র

চট্টগ্রাম জেলা ক্রিকেট লীগ ক্রিকেটারদের নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেটের সুযোগ করে দিতে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও মাঠে নেমে লীগ আয়োজনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অ্যাডহক কমিটি। সিজেকেএস অ্যাডহক কমিটিকে দেওয়া এক চিঠিতে জেলা ক্রিকেট লীগ আয়োজনের জন্য ৫ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা জানিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে লীগ সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাসও দেওয়া হয়েছে।
বিসিবির এমন উদ্যোগে চট্টগ্রামের ক্রিকেটে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
তারা বলছেন, নিয়মিত জেলা লীগ হলে স্থানীয় ক্লাব ও ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগ তৈরি হবে। পাশাপাশি উদীয়মান ক্রিকেটারদের নিজেদের প্রতিভা তুলে ধরার মঞ্চও তৈরি হবে।

 

 

চট্টগ্রাম থেকে অতীতে জাতীয় পর্যায়ে অনেক ক্রিকেটার উঠে এলেও নিয়মিত জেলা ক্রিকেটের কার্যক্রম না থাকায় প্রতিভা বিকাশের সুযোগ অনেকটাই সীমিত হয়ে পড়েছিল। জেলা লীগ পুনরায় চালু হলে সেই ঘাটতি অনেকটা পূরণ হবে বলে আশা করা হচ্ছে। বিসিবির আর্থিক সহায়তার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস পাওয়ায় লীগ আয়োজনের প্রস্তুতি আরও গতিশীল হবে বলে মনে করছেন সিজেকেএস সংশ্লিষ্টরা। এখন মাঠ, ক্লাব অংশগ্রহণ, সূচি ও অন্যান্য সাংগঠনিক প্রস্তুতির মাধ্যমে লীগকে প্রতিযোগিতামূলকভাবে মাঠে নামানোর অপেক্ষা। চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে দীর্ঘদিন পর জেলা লীগ ফেরার খবরে ক্রিকেটার, ক্লাব কর্মকর্তা ও সংগঠকদের মধ্যেও তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। সংশ্লিষ্টদের আশা, নিয়মিত জেলা ক্রিকেটের মাধ্যমে চট্টগ্রাম থেকে ভবিষ্যতে আরও প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে।

 

 

বিসিবি’র টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৃণমূল পর্যায়ের ক্রিকেটকে আরও শক্তিশালী ও সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানো এবং মেধাবী খেলোয়াড়দের খুঁজে বের করে ন্যাশনাল পাইপলাইনকে সমৃদ্ধ করার মানসে বেশকিছু যুগান্তকারী সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে জেলা পর্যায়ে প্রয়োজনীয় ক্রিকেট অবকাঠামো উন্নয়ন, উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাকরণ, নিয়মিত জেলা ক্রিকেট লীগসহ অন্যান্য প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।