রাজশাহী মেডিকেল এলাকায় RAB-5 এর মোবাইল কোর্ট,৭ জনের কারাদণ্ড
রাজশাহী মহানগরীর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় RAB-5 এর যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে RAB-5 এর সদর কোম্পানি ও সিপিসি কোম্পানির যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

RAB-5 জানায়, সরকারি আইন অমান্য করে জনসাধারণের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার বিঘ্ন ঘটানোর অপরাধে তাদের দণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তদের পরে কেন্দ্রীয় কারাগার রাজশাহীতে প্রেরণ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সুজন পাল,মোঃসানি,বাবু দাস,আহমেদ আলী, সীমা, তৌহিদা তানজিম ও মোছাঃ রিনা পারভীন।
এ বিষয়ে RAB-5 এর মিডিয়া সেল জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে RAB প্রতিষ্ঠালগ্ন থেকেই অস্ত্র উদ্ধার, সন্ত্রাস, ভেজাল পণ্য, ছিনতাই, ধর্ষণ, অপহরণ ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন