খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

পরিকল্পিতভাবে সন্ত্রাসবাদের মাধ্যমে দেশকে অস্থিতিশিল করার প্রতিবাদে জামাতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল করেছে বেগমগঞ্জ থানা ও চৌমুহনী পৌর বিএনপি নেতৃবৃন্দ

মোতাহার হোসেন
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
পরিকল্পিতভাবে সন্ত্রাসবাদের মাধ্যমে দেশকে অস্থিতিশিল করার প্রতিবাদে জামাতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল করেছে বেগমগঞ্জ থানা ও চৌমুহনী পৌর বিএনপি নেতৃবৃন্দ

পরিকল্পিতভাবে সন্ত্রাসবাদের মাধ্যমে দেশকে অস্থিতিশিল করার প্রতিবাদে জামাতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল করেছে বেগমগঞ্জ থানা ও চৌমুহনী পৌর বিএনপি নেতৃবৃন্দ।
আজ বুধবার বিকেল ৪টায় চৌমুহনী পাবলিক হল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ থানা বিএনপি আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, বি এন পি নেতা মোর্শেদুল আমীন ফয়সল ,সদস্য সচিব মোঃ মহসিন, যুবনেতা রাজুপ্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ রুস্তম। সমাবেশ শেষে চৌমুহনীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।